Thursday, February 5, 2026

যুক্তরাষ্ট্র ওপেনের স্বাস্থ্যবিধিকে ‘চরম’- ‘অবাস্তব’ বলে কটাক্ষ জোকোভিচের

Date:

Share post:

করোনা পরিস্থিতিতে এ বছরের যুক্তরাষ্ট্র ওপেন অগস্টে করার তোড়জোড় শুরু হয়েছে । করোনা সংক্রমণের জেরে এই প্রতিযোগিতাতেও বেশ কিছু স্বাস্থ্যবিধি মেনে চলতে হবে । যদিও বিশ্বের এক নম্বর টেনিস খেলোয়াড় নোভাক জোকোভিচ ওই স্বাস্থ্যবিধি বেশ কিছু নিয়মকে ‍‘চরম’ এবং ‘অবাস্তব’ বলে উল্লেখ করেছেনে ।
জোকোভিচ বলেছেন, ‍‘‍‘যুক্তরাষ্ট্র ওপেনে যে নিয়ম মেনে চলার কথা আয়োজকেরা বলছেন, তা চরম। ম্যানহাটানে প্রবেশাধিকার নেই। বিমানবন্দরের হোটেলেই ঘুমোতে হবে। সপ্তাহে তিন বার স্বাস্থ্য পরীক্ষা হবে। এ ছাড়াও মাত্র একজন সাপোর্ট স্টাফ নিয়ে কোর্টে যেতে হবে। যা মানা অসম্ভব। কারণ কোচ, ফিটনেস বিশেষজ্ঞ ও ফিজিয়োথেরাপিস্ট তো লাগবেই।
জোকোভিচের এই মন্তব্য ঘিরে ইতিমধ্যেই টেনিসমহলে চাঞ্চল্য তৈরি হয়েছে । যদিও আয়োজকদের তরফে এই বিষয়ে কোনও মন্তব্য পাওয়া যায়নি ।

spot_img

Related articles

প্রেমিকাকে নিগ্রহের অভিযোগ কনটেন্ট ক্রিয়েটারের বিরুদ্ধে

সায়কের পর এবার বিতর্কে   জড়ালেন আরও এক জনপ্রিয় কনটেন্ট ক্রিয়েটর শমীক অধিকারী(Shamik Adhikari) ওরফে ননসেন। সোশ্যাল মিডিয়ার শমীক...

ওড়িশায় লাইনচ্যুত চেন্নাই-জলপাইগুড়ি এক্সপ্রেস, সাময়িক আতঙ্ক

ফের লাইনচ্যুত এক্সপ্রেস ট্রেন! বৃহস্পতিবার চেন্নাই সেন্ট্রাল থেকে নিউ জলপাইগুড়িগামী (Chennai–Jalpaiguri Express) সুপারফাস্ট এক্সপ্রেস ওড়িশার যাজপুর জেলার জাখাপুরা...

ক্রিশ্চিয়ানো রোনাল্ডো: ৪০-এ পা দিয়ে কেন এখনও শীর্ষে?

দীপ্র ভট্টাচার্য ক্যালেন্ডারের পাতা বলছে আজ ৫ ফেব্রুয়ারি, জীবনের খাতায় ৪০ বছরে রোনাল্ডো(Cristiano ronaldo)। বিশ্বজুড়ে সিআরসেভেনের জন্মদিন(Birth day) উদযাপন...

বিশ্বকাপ শুরুর আগে ফের চোটের উদ্বেগ ভারতীয় শিবিরে, চিন্তা বাড়ালেন তারকা পেসার

বিশ্বকাপ (T20 World Cup 2026) শুরু হতে ২ দিন বাকি, কিন্ত চোটের সমস্যা কিছুতেই পিছু ছাড়ছে না টিম...