Saturday, March 14, 2026

রেস্তোরাঁ খোলার আগের রাতেই সল্টলেকের রেস্টুরেন্টে ভয়াবহ অগ্নিকাণ্ড

Date:

Share post:

করোনা মোকাবিলায় দীর্ঘ লকডাউনের পর এখন শিথিল অনেক কিছুই। চলছে আনলক ফেজ ওয়ান। দেশজুড়ে ধীরে ধীরে স্বাভাবিক ছন্দে ফিরছে মানুষ। রাত পোহালেই খুলে যাচ্ছে শপিং মল-রেস্তোরাঁ-হোটেল। কিন্তু তার আগেই রাতের শহরে ফের ভয়াবহ অগ্নিকাণ্ড। আজ, রবিবার রাতে সল্টলেক সেক্টর ফাইভে শৈল টাওয়ারে আগুন লাগে। প্রত্যক্ষদর্শীদের ধারণা, এই বহুতলের নীচে একটি রেস্তোরাঁ রয়েছে, সেখান থেকেই এই অগ্নিকাণ্ডের ঘটনা।

এদিকে খবর পেয়ে ঘটনাস্থলে দ্রুত পৌঁছয় দমকল বাহিনী। যুদ্ধকালীন তৎপরতায় আগুন নেভানোর কাজ শুরু হয়। ছুটির দিন থাকায় সেক্টর ফাইভ এলাকা ফাঁকাই ছিল। ফলে হতাহতের ঘটনা নেই বলেই জানা গিয়েছে। তবে ক্ষয়ক্ষতির পরিমাণ এখনও সঠিকভাবে নির্ণয় করা যায়নি।

অন্যদিকে, অগ্নিকাণ্ডের ঘটনার পর গুরুতর অভিযোগ এসেছে। নাম প্রকাশে অনিচ্ছুক অনেকেই জানিয়েছেন, বহুতলের ভিতরের অগ্নিনির্বাপন যন্ত্রগুলি বিকল ছিল। তা না হলে আগুন অনেক আগেই নিয়ন্ত্রণে আনা যেত।

spot_img

Related articles

ইরানের খার্গ দ্বীপে হামলা আমেরিকার, পাল্টা ৫ মার্কিন বিমানে আছড়ে পড়ল তেহরানের ক্ষেপণাস্ত্র 

ইরানের উপকূল থেকে ৩৩ কিলোমিটার দূরে অবস্থিত খার্গ দ্বীপে (Kharg Iceland) হামলা চালালো মার্কিন সেনা (US Army)। খামেনেইর...

আমি আহত: মোদির সভায় যাওয়ার পথে পাথর-বৃষ্টি শশী পাঁজার বাড়িতে, আহত ওসি

নজিরবিহীন হামলা বিজেপি কর্মীদের। খাস কলকাতা শহরে গিরিশ পার্কে নরেন্দ্র মোদির সভায় যোগ দিতে যাওয়া বিজেপি কর্মীরা পাথর...

মঞ্চ থেকে পুলিশের সঙ্গে বাদানুবাদ, সেন্ট্রাল পার্কে হেনস্থার শিকার শিলাজিৎ! 

সল্টলেকের বইমেলা প্রাঙ্গনে (Boimela Prangan) শো করতে গিয়েছিলেন শিলাজিৎ ( Shilajit )। আর সেখানে পুলিশের আচরণের বিরুদ্ধে তীব্র...

চাপের মুখে পিছু হঠল শাহর দফতর: সোনম ওয়াংচুর বিরুদ্ধে গ্রেফতারি তোলা হচ্ছে

লাদাখের পরিবেশ আন্দোলন কর্মী সোনম ওয়াংচুকে জাতীয় নিরাপত্তা আইনে গ্রেফতারি আদৌ আইনসিদ্ধ কী? প্রশ্ন তুলে সুপ্রিম কোর্টের দ্বারস্থ...