Sunday, May 10, 2026

ফের সাফল্য, এসটিএফের জালে জেএমবি জঙ্গি রেজাউল

Date:

Share post:

মুর্শিদাবাদের ধুলিয়ান থেকে জামাত উল মুজাহিদিন জঙ্গি দলের আব্দুল লতিফ গ্রেফতার হওয়ার কয়েক দিনের মধ্যেই ফের জালে আরও এক জঙ্গি। এবার জেএমবি জঙ্গি রেজাউল করিমকে গ্রেফতার করা হলো। রেজাউল কিরণ নামেও পরিচিত। আব্দুল লতিফকে জেরা করেই রেজাউলকে গ্রেফতার করে কলকাতা পুলিশের এসটিএফ বাহিনী ডানকুনি থেকে। স্পেশাল টাস্ক ফোর্স তাকে ২ বছর ধরে খুঁজছিল। ২০১৪ সালে জেএমবিতে যোগ দিয়েছিল রেজাউল। খুব অল্প সময়ের মধ্যেই সে জেএমবি শীর্ষ নেতা সালাউদ্দিনের আস্থাভাজন হয়ে ওঠে। বুদ্ধগয়া বিস্ফোরণে তাঁর গুরুত্বপূর্ণ ভূমিকা ছিল। করিমকে জেরার পরেই লক্ষ্য রাখা হচ্ছিল রেজাউলের ওপর। মূলত বিস্ফোরক সরবরাহ করত। তাকে আদালতে তুলে হেফাজতে নেওয়া হচ্ছে।

Related articles

মুখ্যমন্ত্রীর দুই যুগ্ম সহায়ক: দুই আইপিএসকে নতুন দায়িত্ব

রাজ্যের প্রথম বিজেপির মুখ্যমন্ত্রী হিসাবে শুভেন্দু অধিকারীর শপথ গ্রহণের পরে মুখ্যমন্ত্রীর দফতর নিয়ে সচেতন পদক্ষেপ বিজেপির। একদিকে মুখ্যমন্ত্রীর...

আইপিএলে দ্রুততম অর্ধশতরান ঊর্ভিলের, মা-কে নিয়ে আবেগপ্রবণ শচীন-বৈভবরা

মাতৃদিবসে(Mother's Day) আইপিএল ইতিহাসে যুগ্ম দ্রুততম অর্ধশতরান করে বাবার প্রতি শ্রদ্ধার্ঘ নিবেদন করলেন সিএসকের ব্যাটার ঊর্ভিল প্যাটেল। মাত্র...

তামিলনাড়ুতে নতুন অধ্যায়, মুখ্যমন্ত্রী বিজয়কে অভিনন্দন মমতার

তামিলনাড়ুর রাজনৈতিক মানচিত্রে নতুন অধ্যায়ের সূচনার পর শুভেচ্ছার বার্তা তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের (Mamata Banerjee)। তামিলনাড়ু বিধানসভা নির্বাচনে...

সরকারের পালা বদল, বদলে গেল রাজ্য সরকারের ওয়েবসাইটের লোগো

রাজ্যের ক্ষমতায় আসার পরে তৃণমূল জমানার রীতি নীতি বদলাতে মরিয়া বিজেপি। পরিকল্পনা আগেই ছিল। সেই মতো মহাকরণ থেকে...