Friday, May 15, 2026

দিলীপের সৌজন্যে জ্যোতির্ময়ীর হাতে গেরুয়া পতাকা

Date:

Share post:

খবরটি প্রথম প্রকাশ্যে এনেছিল ‘এখন বিশ্ববাংলা সংবাদ’। খবর ছিল, প্রাক্তন বাম সংসদ ও বিশিষ্ট ক্রীড়াবিদ জ্যোতির্ময়ী সিকদার বিজেপিতে যোগ দিতে চলেছেন। মঙ্গলবার অমিত শাহর ভার্চুয়াল সভার পরে রাজ্য সদর দফতর মুরলীধর সেন লেনের অফিসে রাজ্য সভাপতি দিলীপ ঘোষের হাত থেকে বিজেপি পতাকা তুলে নিলেন জ্যোতির্ময়ী। কৃষ্ণনগরের প্রাক্তন এই বাম সাংসদ প্রয়াত তাপস পালের কাছে হেরে যাওয়ার পর ফের নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করেন ২০১৬ সালে বিধানসভা ভোটে। কিন্তু নির্বাচনে হেরে যাওয়ার প্রায় বছর তিনেক পরে গত বছর জুন মাসে তৃণমূল কংগ্রেসে যোগদান করেন। আর দল বদলের এক বছরের মধ্যেই ফের দলবদল, এবার বিজেপি। বিজেপিতে যোগ দিয়ে জ্যোতির্ময়ী বললেন, নরেন্দ্র মোদির ‘সবকা সাথ, সবকা বিকাশ,’ এই আন্দোলনের শরিক হতে চান। আর খেলা নিয়ে যদি দল তাঁকে কোনওরকম কাজে লাগায়, তাহলে তিনি ঝাঁপিয়ে পড়তে সময় নেবেন না।

Related articles

শান্তনুর বিরুদ্ধে একগুচ্ছ অভিযোগ! আদালতে বিস্ফোরক ইডি

একাধিক দুর্নীতি মামলায় ডিসি শান্তনুর বিরুদ্ধে একগুচ্ছ অভিযোগ তুলে আদালতে বিস্ফোরক ইডি। বৃহস্পতিবার রাতে ডিসিপি শান্তনু সিনহা বিশ্বাসের...

টানা জিজ্ঞাসাবাদের পরে একাধিক গুরুতর অভিযোগে পুলিশের জালে ২ কাউন্সিলর

একদিনে দুই তৃণমূল কাউন্সিলরের (TMC Councilor) গ্রেফতারি ঘিরে চাঞ্চল্য রাজনৈতিক মহলে। একাধিক গুরুতর অভিযোগে পুলিশের জালে তাম্রলিপ্ত পুরসভার...

পালাবদল হতেই রাজ্যের তিন বড় প্রকল্পে অনুমোদন রেলমন্ত্রীর

রাজ্যে পালাবদল হতেই রেলের তিনটি বড় প্রকল্প অনুমোদন দেওয়া হয়েছে। আগের সরকারের আমলে বারবার বাংলার প্রতি কেন্দ্রীয় বঞ্চনার...

IPL: দাদার থেকে টিপস পেলেন গিল! ইডেনের গ্যালারিতে তারকা অতিথিক3

শনিবার গুজরাট টাইটান্স কেকেআর(KKR) ম্যাচে আগে শুক্রবার ইডেনে তারকা অতিথি সিনিয়র গিল। শুক্রবার ইডেনে গুজরাট দল অনুশীলনে নামতেই ক্লাব...