Thursday, May 14, 2026

করাচির আকাশসীমায় ভারতীয় বিমানের আনাগোনা, বালাকোটের স্মৃতি উস্কে তটস্থ পাকিস্তান

Date:

Share post:

নিয়ন্ত্রণরেখা বরাবর করাচির আকাশসীমায় ভারতীয় বিমানের আনাগোনা। আর মঙ্গলবার রাতে এই দৃশ্য দেখে পাকিস্তানের স্মৃতি উসকে দিল এক
অভিশপ্ত রাতের । ফিরে এল বালাকোট হামলার স্মৃতি।
কাশ্মীরের পুলওয়ামায় সেনা কনভয়ে হামলা চালিয়ে ভারতীয় সেনাদের প্রাণহানির বদলা নিয়েছিল ভারতীয় জওয়ানরা । পাক অধিকৃত কাশ্মীর ভূখণ্ডের বালাকোটে ঢুকে বিমান হামলা চালিয়েছিল ভারতীয় বায়ুসেনা। ভোররাতের সেই অপারেশনে গুঁড়িয়ে দিতে সক্ষম হয়েছিল পাকিস্তানের বেশ কয়েকটি জঙ্গি ঘাঁটি। সেদিন সন্ত্রাসবাদে মদতদাতা পাকিস্তানকে উচিত শিক্ষা দিয়েছিল আমাদের বায়ুসেনা । সেনাবাহিনীর এ
সেই সাফল্য দেশের ইতিহাসে উজ্জ্বল অক্ষরে লেখা আছে।
কোনও কোনও পাক সাংবাদিকের মতে, দু দেশের আকাশসীমায় নজর রাখছে বায়ুসেনা। দেশের মানুষকে আশ্বস্ত করে তাঁদের মত, ভারতীয় বায়ুসেনা এবার আর কোনওভাবেই আঘাত হানতে পারবে না। কারণ, সজাগ পাক সেনাবাহিনীও। তাই অযথা না ভেবে নিশ্চিন্তে থাকুন ।
যদিও সেই অভয়বাণীতে আশ্বস্ত হতে পারেনি পাক জনগণ। বরং এদৃশ্য তাদের তাড়িয়ে নিয়ে বেড়াচ্ছে, বারংবার উস্কানি দিচ্ছে বালাকোটের স্মৃতি । যার নিট ফল, সোশ্যাল মিডিয়া থেকে টুইটার সর্বত্র জায়গা করে নিয়েছে পাক জনগণের উদ্বেগ ।

Related articles

জ্বালানি বাঁচাতে ‘ওয়ার্ক ফ্রম হোম’! সোমবার আমলাদের মেট্রো সফরের নির্দেশ রেখা গুপ্তার 

মধ্য এশিয়ার যুদ্ধ পরিস্থিতির জেরে বিশ্বজুড়ে তৈরি হওয়া জ্বালানি সংকট মোকাবিলায় কোমর বেঁধে নামল দিল্লি সরকার। বৃহস্পতিবার জ্বালানি...

মনোবল শক্ত রাখুন, লড়াই চলবে: কালীঘাটের বৈঠক থেকে সতীর্থদের বার্তা নেত্রীর 

মনোবল ভাঙলে চলবে না, বরং হারানো জমি পুনরুদ্ধারে দ্বিগুণ শক্তিতে রাস্তায় নামতে হবে— বৃহস্পতিবার কালীঘাটের বাসভবনে দলীয় সাংসদদের...

“১ টাকায় মনোরঞ্জনকে সই করান”, প্রয়াত টুটুকে নিয়ে অজানা কথা শোনালেন দেবাশিস

সদ্য প্রয়াত হয়েছেন মোহনবাগান ক্লাবের প্রাক্তন সভাপতি টুটু বোস(Tutu Bose)। সাড়ে তিন দশকের বেশি সময় ধরে মোহনবাগান ক্লাবকে...

২১ মে ফলতা বিধানসভা কেন্দ্রে ভোটগ্রহণ ঘিরে কড়া নিরাপত্তা ব্যবস্থা

ফল প্রকাশের পরেও রাজ্যে একটি বিধানসভা কেন্দ্রে নির্বাচন। নিশ্ছিদ্র নিরাপত্তার ঘেরাটোপে ২১ মে ফলতা (Falta) বিধানসভা কেন্দ্রে ভোট।...