Wednesday, June 24, 2026

‘ভার্চুয়ালে কাজ হবেনা, এবার একটু অ্যাকচুয়াল হোক’, শাহকে কটাক্ষ অধীরের

Date:

Share post:

মানুষকে সচেতন করতে, আতঙ্ক কাটাতে এবং পথচলতি মানুষের স্বাস্থ্য পরীক্ষা করতে রাস্তায় নামলেন সাংসদ অধীর রঞ্জন চৌধুরি। বিভিন্ন রাজ্যে থেকে মুর্শিদাবাদে ফিরেছেন বহু পরিযায়ী শ্রমিক। ফলে আতঙ্কিত জেলা। বুধবার সকালে বহরমপুরের গির্জা মোড় থেকে কান্দি বাসস্ট্যান্ড এলাকা পর্যন্ত পায়ে হেঁটে পথচারী ও হকার ও দোকানদারদের থার্মাল গানের সাহায্যে শরীরের তাপমাত্রা পরীক্ষা করেন কংগ্রেস সাংসদ। হাঁটার সময়ই অধীরবাবু লক্ষ্য করেন অনেকের মুখেই মাস্ক নেই৷ তাদের সচেতন করেন অধীর। অনেককে মাস্কও পরিয়েও দেন। ভিন রাজ্যে আটকে থাকা পড়ুয়া ও শ্রমিকদের ঘরে ফেরারোর জন্যে স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহের সঙ্গে কথা বলেছিলেন বহরমপুরের সাংসদ। বলেছিলেন, ভিন রাজ্যে থাকা মানুষজনকে পশ্চিমবঙ্গ সীমান্ত পর্যন্ত পৌঁছে দেবেন। ঘরে ফেরার অনুমতি দিক রাজ্য সরকার। বিজেপির মঙ্গলবারের কর্মসূচি নিয়ে অমিত শাহকেও নিশানা করেন। গতকাল ছিল অমিত শাহের পশ্চিমবঙ্গে ভার্চুয়াল জনসভা। তাকে কটাক্ষ করে অধীর এদিন বলেন, ” ভার্চুয়ালে কাজ হবেনা, এবার একটু অ্যাকচুয়াল হোক! এখন রাজনীতি নয়। করোনার হাত থেকে বাংলাকে বাঁচানো সমস্ত রাজনৈতিক দলের প্রধান কর্তব্য হওয়া উচিত।”

Related articles

মহরমের মিছিলে বাজবে না ডিজে, অস্ত্র প্রদর্শনে নিষেধাজ্ঞা লালবাজারের!

শুক্রবার মহরমের (Muharram) মিছিলে একগুচ্ছ নিষেধাজ্ঞা জারি করল কলকাতা পুলিশ (Kolkata Police)। আইনশৃঙ্খলা পরিস্থিতি ঠিক রাখতে, অপ্রীতিকর ঘটনা...

স্মার্ট প্রিপেইড মিটার লাগানোর নির্দেশিকা প্রত্যাহারের দাবি, আন্দোলনে গ্রাহকরা

সরকারি কর্মী ও সরকারি অর্থভোগীদের বাড়িতে প্রিপেইড স্মার্ট মিটার(Smart Meter) লাগানো বাধ্যতামূলক। সম্প্রতি নির্দেশিকা জারি করেছে রাজ্য সরকার।...

মুম্বইয়ে ভারী বৃষ্টিতে জারি লাল সতর্কতা, বন্ধ আন্ধেরি আন্ডারপাস

মৌসুমি বৃষ্টির ফলে প্রতিবারের মত এবারেও বিপর্যস্ত বাণিজ্যনগরী। তিনদিন একটানা বৃষ্টিতে(Rain) জল জমতে শুরু করেছে মুম্বইয়ে(Mumbai)। মঙ্গলবার রাত...

স্বচ্ছতা অভিযানে রবীন্দ্র সরোবর লেক পরিদর্শনে অগ্নিমিত্রা, দিলেন কড়া নির্দেশ

স্বচ্ছতা অভিযানে রবীন্দ্র সরোবর লেক( Rabindra Sarobor Lake) পরিদর্শন করলেন রাজ্যের পুরমন্ত্রী অগ্নিমিত্রা পাল(Agnimitra Pal)। রবীন্দ্র সরোবরে খেলার...