Wednesday, May 6, 2026

একসময়ের মঞ্চ কাঁপানো যাত্রাসম্রাজ্ঞীর হাতে আজ ভিক্ষার ঝুলি! সাহায্য পুলিশের

Date:

Share post:

যাত্রাসম্রাজ্ঞী মধুমিতা চক্রবর্তীর হাতে আজ শুধুই ভিক্ষার ঝুলি। একসময়ের মঞ্চ কাঁপানো অভিনেত্রীকে আজ মানুষ দেখতে পাচ্ছেন ভিক্ষার থলি হাতে। চরম দুরবস্থা। এখন রঙ্গমঞ্চের রং, আলো, দর্শক নয়, মধুমিতা দুবেলা-দুমুঠো খেতে পেলেই খুশি। এখন তাঁর আঁচল ভরে মানুষের সাহায্য পেলে। এতদিন বেলদার রাস্তায় ঘুরে ঘুরে ভিক্ষে করছিলেন তিনি।

এই যাত্রাসম্রাজ্ঞীর এমন দুরবস্থার খবর পেয়ে পাশে দাঁড়ালেন পশ্চিম মেদিনীপুরের অতিরিক্ত পুলিশ সুপার কাজি সামসুদ্দিন আহমেদ। তিনি ওসির মাধ্যমে খাবার ও টাকা পৌঁছে দিলেন ওই শিল্পীর বাড়িতে বাড়িতে।

এখন বয়সের ভারে নুয়ে গিয়েছেন তিনি। নেই রঙ্গমঞ্চ। নেই বায়না। একসময়ের চড়া মেকআপ আজ আঁচলে ঢাকা। অভিনয় ছাড়া কিছুই জানেন না তিনি। আজ তাঁর মুখে বিলাপ ছাড়া নেই সংলাপ। বাস্তবের যাত্রাসম্রাজ্ঞী মধুমিতা চক্রবর্তী এখন দু’বেলা দু’মুঠো অন্ন পেলেই তাঁর মুখে ফোঁটে হাসি।

Related articles

জনবহুল রাস্তায় গাড়ি থামিয়ে গুলি: খুন শুভেন্দুর আপ্তসহায়ক চন্দ্রনাথ রথ

দুষ্কৃতী তাণ্ডবে গুলি করে খুন করা হল বিদায়ী বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীর আপ্তসহায়ক চন্দ্রনাথ রথকে। উত্তর চব্বিশ পরগণার...

ফলাফলের ৪৮ ঘণ্টা: রাজ্যজুড়ে অব্যাহত বিজেপির দুষ্কৃতী তাণ্ডব

কোথাও পার্টি অফিস দখল, কোথাও মূর্তি ভাঙা থেকে বিরোধী দলের কর্মীদের রাস্তায় ফেলে পেটানো। বিজেপির শীর্ষ নেতারা বারবার...

৮০ থেকে ২৩০ হতে বেশি সময় লাগবে না, কর্মীদের পাশে থাকুন: কালীঘাটের বৈঠকে বার্তা অভিষেকের

ফল প্রকাশের পর বুধবার কালীঘাটে নবনির্বাচিত বিধায়কদের নিয়ে প্রথম বৈঠকে বসেন তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়। বর্তমান...

ইগো নয়, EVM ম্যানিপুলেশন: পদত্যাগ না করার আসল কারণ স্পষ্ট করলেন মমতা

বিধানসভা নির্বাচনের গণনার দিন কীভাবে গণনা কেন্দ্র থেকে তৃণমূল প্রার্থীদের এজেন্ট, এমনকি প্রার্থীদেরও বের করে দেওয়া হয়েছিল কেন্দ্রীয়...