Saturday, June 27, 2026

যারা বিদ্যাসাগরের মূর্তি ভাঙে তারা গড়বে সোনার বাংলা? বিজেপিকে পার্থর কটাক্ষ

Date:

Share post:

ফের বিজেপিকে এক হাত নিলেন তৃণমূল মহাসচিব পার্থ চট্টোপাধ্যায়। বৃহস্পতিবার দুপুরে  তৃণমূল ভবনে   সাংবাদিকদের মুখোমুখি হয়ে বললেন, বিজেপি নাকি সোনার বাংলা তৈরি করবে! স্বপ্ন দেখালেই হলো? যারা বিদ্যাসাগরের মূর্তি ভাঙে, তারা তারা কিনা সোনার বাংলা তৈরি করবে! রামকৃষ্ণ বিবেকানন্দ, রবীন্দ্রনাথ, নজরুল, জীবনানন্দের এই বাংলা। তাকে তো আগে জানতে হবে! এদিনের সাংবাদিক সম্মেলনে শিক্ষামন্ত্রী ছাড়াও ছিলেন মন্ত্রী রাজীব বন্দ্যোপাধ্যায় এবং বিধায়ক সমীর চক্রবর্তী।

পার্থ বলেন, এই সময়ে রাজনীতি না করে বিপন্ন মানুষের পাশে দাঁড়ানো উচিত। রাস্তা নির্মাণ প্রাথমিকভাবে জরুরি, মানুষকে বাঁচানোটা আগে দরকার। আমফানের বিরুদ্ধে লড়াই করতে হবে। ঘূর্ণিঝড়ে ১০ লক্ষ বাড়ি ভেঙে গিয়েছে। ভাবা যায়! কেন্দ্র দিয়েছে মাত্র এক হাজার কোটি টাকা। এই টাকায় বিপর্যয় প্রতিরোধ করা যায়? তবু মমতা বন্দ্যোপাধ্যায়ের সর্বস্ব পণ করে লড়াই করছেন।

Related articles

আইনজীবীদের সঙ্গে ‘দুর্ব্যবহার’, কাঠগড়ায় বিজেপি বিধায়ক

কলকাতা হাইকোর্টের (Kolkata High Court) ফুড কোর্টে আইনজীবীদের সঙ্গে অত্যন্ত দুর্ব্যবহারের অভিযোগ উঠল বিজেপি (BJP MLA Druba Saha)...

পাতাল থেকে তুলে এনে গ্রেফতার করতে হবে: বাগনানে প্রশান্ত-খুনে কড়া বার্তা মুখ্যমন্ত্রীর

অভিযুক্তদের পাতাল থেকে হলেও খুঁজে বের করতে হবে। নিহত বিজেপি (BJP) কর্মী প্রশান্ত দে-এর (Prasanta Dey) বাগনানে বাড়িতে...

উচ্ছেদের খরচেও রাজকীয় ঠাট! শুধু চা-খাবারের বিল ৪৬ লক্ষ, মোদিরাজ্যে তুঙ্গে বিতর্ক 

গোটা দেশে যেকটা রাজ্যে বিজেপি ক্ষমতায় আছে সবকটাতে চলছে উচ্ছেদ অভিযান। এবার রাজকোট পুরসভা এলাকায় উচ্ছেদ অভিযানে খরচ...

মানসিক-শারীরিকভাবে বিধ্বস্ত নির্যাতিতা! অভিযুক্ত জওয়ানের কড়া শাস্তি চেয়ে মুখ্যমন্ত্রী হস্তক্ষেপ দাবি পরিবারের

আর জি কর মেডিক্যাল কলেজ ও হাসপাতালে (R.G.Kar Medical Hospital) চিকিৎসাধীন এক রোগিণীর মেয়েকে বিয়ের প্রতিশ্রুতি দিয়ে চিনার...