Sunday, May 31, 2026

পাক সরকারকে ধুয়ে দিল! ভারতের করোনা প্যাকেজ পাকিস্তানের জিডিপির সমান বলল বিদেশমন্ত্রক

Date:

Share post:

করোনার জেরে পাকিস্তানের অর্থনীতি কার্যত তলানিতে গিয়ে ঠেকেছে। তবুও ভারতের বিরুদ্ধে তোপ দাগতে ব্যস্ত পাকিস্তানের প্রধানমন্ত্রী ইমরান খান। সম্প্রতি কোভিড মোকাবিলায় ‘নগদ হস্তান্তর’ করে ভারতকে সাহায্য করার প্রস্তাবের নামে খোঁচা দেন তিনি। এর পাল্টা জবাবে ভারত বলেছে, শুধু করোনা মোকাবিলায় কেন্দ্র যে প্যাকেজ ঘোষণা করেছে সেটাই পাকিস্তানের জিডিপি’র সমান।

বৃহস্পতিবার নিজের টুইটার হ্যান্ডেলে ভারতের আর্থিক অবস্থা নিয়ে কটাক্ষ করেন পাক প্রধানমন্ত্রী। এরপর মোদি সরকারের পরিস্থিতি সামাল দেওয়ার ক্ষমতায় প্রশ্ন তুলে আর্থিক সাহায্যের আশ্বাসও দেন তিনি। পালটা ভারতের বিদেশমন্ত্রকের মুখপাত্র অনুরাগ শ্রীবাস্তব জানান, ” বিদেশের ব্যাংক অ্যাকউন্টে টাকা জমা করার জন্য পাকিস্তান বিশেষভাবে পরিচিত। তারা নিজেদের মানুষকে কখনও টাকা দেয় না। এটা স্পষ্ট যে ইমরানের খানের উচিত উপদেষ্টাদের পালটে আরও তথ্য সংগ্রহ করা।”

প্রসঙ্গত, মে মাসে পাকিস্তানের অর্থনীতির দুরবস্থা দেখিয়ে দিয়েছেন প্রাক্তন পাক ক্রিকেটার জাভেদ মিয়াঁদাদ। তিনি জানিয়েছিলেন, আইএমএফ-এর মতো সংগঠনের থেকে ঋণ চাইতে গেলে পাকিস্তানের পরমাণু বোমা বন্ধক রাখতে হবে। নাহলে আর কোনও আন্তর্জাতিক সংস্থা ঋণ দেবে না। এরপর তিনি একটি ব্যাংক অ্যাকাউন্ট খোলেন এবং তাতে দেশবাসীকে অনুরোধ করেন টাকা জমা দেওয়ার জন্য। যদিও ইমরান খানের সরকার আইএমএফ-এর থেকে ১৪০ কোটি মার্কিন ডলারের লোন নিয়েছে।
যাদের দেশের এমন করুণ অবস্থা তাদের অন্য দেশের অর্থনীতির অবস্থা নিয়ে কথা বলা মানায় না।

Related articles

এশিয়াডে পদকের স্বপ্ন শেষ, যোগী রাজ্যে খুন প্রতিভাবান প্যারা অ্যাথলিট

যোগী রাজ্যে খুন জাতীয় স্তরের প্যারা অ্যাথলিট চিরাগ ত্যাগী (Chirag Tyagi)। কয়েক দিন আগেই এশিয়ান গেমসের যোগ্যতা অর্জন...

অভিষেকের হামলাকারীরা লাভলি ঘনিষ্ঠ! অভিযোগ উঠতেই পাল্টা জবাব প্রাক্তন বিধায়িকার

দক্ষিণ ২৪ পরগনা সোনারপুরে (Sonarpur, South 24 Parganas) মৃত দলীয় কর্মীর পরিবারের সঙ্গে দেখা করতে গিয়ে আক্রান্ত তৃণমূল...

হিমাচলে নিয়ন্ত্রণ হারিয়ে ৫০০ ফুট নীচে গাড়ি! মৃত্যু ৮ পর্যটকের

হিমাচল প্রদেশে মর্মান্তিক দুর্ঘটনা (Himachal Pradesh Accident)! নিয়ন্ত্রণ হারিয়ে প্রায় ৫০০ ফুট গভীর খাদে পড়েছে এক যাত্রীবাহী গাড়ি।...

পথ অবরোধ করে প্রতিবাদ-আন্দোলনের ‘অপরাধে’ ধৃত অসিত মজুমদার-সহ ১১

সোনারপুরে তৃণমূলের (TMC) সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়ের (Abhishek Banerjee) উপর হামলার প্রতিবাদে পথ অবরোধের ঘটনায় চুঁচুড়ার প্রাক্তন...