Tuesday, June 23, 2026

কাকদ্বীপ-বকখালিতে ত্রাণ নিয়ে আমফান দুর্গতদের পাশে বৌদ্ধ সন্ন্যাসী

Date:

Share post:

মহামারি করোনাভাইরাসে গরিব-অসহায় মানুষদের পাশে দাঁড়ানোর পর এবার সুপার সাইক্লোন আমফান ঘূর্ণিঝড়ে বিধস্ত-বিপর্যস্ত-দুর্গত সুন্দরবনবাসীদের পাশে দাঁড়ালেন অহিংসা ও মানবতার পূজারী বলে পরিচিত কলকাতার বৌদ্ধ সন্ন্যাসী ড.অরুনজ্যোতি ভিক্ষু।

আজ, রবিবার দক্ষিণ কলকাতার টালিগঞ্জ সম্বোধি বুদ্ধ বিহারের উদ্যোগে হিন্দু, বৌদ্ধ, মুসলিম, খ্রিস্টান, সকল ধর্মের মানুষের সহযোগিতা নিয়ে সুন্দরবন উপকূলবর্তী কাকদ্বীপ-নামখানা এবং বকখালির প্রত্যন্ত অঞ্চলের প্রায় ৫০০ মানুষের কাছে অতি প্রয়োজনীয় ত্রাণ সামগ্রী এবং আর্থিক সহযোগিতা তুলে দিলেন অরুনজ্যোতি ভিক্ষু।

এই ত্রাণে তাঁকে বিশেষভাবে সহযোগিতা করেছেন আশিষ বড়ুয়া, সৈয়দ শাহ আতেফ, আলি আল কাদেরী, উত্তম মন্ডল, ডোনা ডিকশন-সহ কয়েকজন মানব দরদী মানুষ।

অরুনজ্যোতি ভিক্ষু জানান, আমফান ঘূর্ণিঝড়ের তিন সপ্তাহ পর এখনও দুর্গত মানুষের হাহাকার সত্যি খুবই কষ্টের। পশ্চিমবঙ্গ সরকারের ত্রাণ ও পুনর্বাসন সহযোগিতা করছে। বিভিন্ন সংগঠন এগিয়ে এসেছে। তার পাশাপাশি সামর্থবান সকলে এই অসহায় মানুষের সহযোগিতায় এগিয়ে আসতে হবে।

Related articles

২৪ ঘণ্টা খোলা থাকবে দোকান-অফিস, রাজস্ব ও কর্মসংস্থান বাড়াতে বড় পদক্ষেপ রাজ্যের

রাজ্যের রাজস্ব বৃদ্ধি ও বাণিজ্যের পরিবেশ বদলাতে বড় উদ্যোগ নিল নতুন সরকার। এবার থেকে পশ্চিমবঙ্গে ২৪ ঘণ্টা দোকান,...

শৃঙ্খলাভঙ্গের অভিযোগ! ফিরহাদ-অরূপদের শোকজ করল তৃণমূল কংগ্রেস 

দলের শৃঙ্খলাভঙ্গ এবং দলবিরোধী কাজে লিপ্ত থাকার অভিযোগে ফিরহাদ হাকিম, অরূপ বিশ্বাস ও অরূপ রায়ের মতো প্রথম সারির...

অন্নপূর্ণা যোজনায় কাটছাঁট বাজেটে, অর্ধেকেরও বেশি উপভোক্তা বাদ পড়ার আশঙ্কা 

রাজ্য সরকারের পেশ করা নতুন বাজেটে অন্নপূর্ণা যোজনার বরাদ্দ ঘিরে দানা বেঁধেছে তীব্র বিতর্ক। নির্বাচনী প্রতিশ্রুতি পূরণের ঢাকঢোল...

পরিকাঠামো উন্নয়নের নামে ভাঁওতা? গঙ্গাসাগর সেতুতে ‘টোকেন’ বরাদ্দ, বিমানবন্দরেও যৎসামান্য! 

বিরাট ঘোষণা, বড় বড় প্রতিশ্রুতি, কিন্তু বরাদ্দের খাতায় চোখ রাখলেই ধরা পড়ছে অন্য ছবি। বিজেপি সরকারের প্রথম বাজেটে...