Monday, May 4, 2026

খেলায় নিষেধ না শোনায় বড়বাজারে বহুতল থেকে ছুড়ে ফেলে খুন করা হল শিশুকে!

Date:

Share post:

কলকাতার বুকে মর্মান্তিক ঘটনা। খেলতে নিষেধ করা সত্ত্বেও না শোনায় বারান্দা থেকে ছুড়ে ফেলা হলো দুই শিশুকে। ঘটনায় মৃত্যু হলো দেড় বছরের এক শিশুর। আটক অভিযুক্ত। অমানবিক এই ঘটনায় সকলে হতচকিত।

রবিবার সন্ধ্যায় বড়বাজারে নন্দরাম মার্কেটের ঘটনা। এই মার্কেটের একটি পাঁচতলা বাড়ির কমন বারান্দায় খেলা করছিল পাঁচজন শিশু। শিশুদের খেলতে বারণ করেন শিবকুমার গুপ্তা নামে বাড়ির এক বাসিন্দা। কিন্তু তারা নিষেধ শোনেনি। এরপর পর পর ২ জন শিশুকে পাঁচতলা থেকে ছুড়ে ফেলে শিবকুমার। মধ্যে দুজন রাস্তায় এসে পড়ে। একজনের ঘটনাস্থলেই মৃত্যু হয়, তার বয়স মাত্র দেড় বছর। আর এক জন কোনক্রমে রেলিং ধরে তার ধরে বেঁচে যায়। আর একজন শিশু গুরুতর আহত। এলাকার মানুষ শিবকুমারের বিরুদ্ধে কড়া পদক্ষেপ চেয়েছেন।

Related articles

ভোট গণনার প্রস্তুতিই নেই কমিশনের! চূড়ান্ত হয়রানিতে সরব কুণাল

ভোটগণনার ঠিক কয়েক ঘণ্টা আগে নির্বাচন কমিশনের বিরুদ্ধ গাফিলতি ও হয়রানির গুরুতর অভিযোগ তুললেন তৃণমূলের রাজ্য সাধারণ সম্পাদক...

ডাস্টবিনে ভিভিপ্যাট স্লিপ! ভোটগণনার আগের রাতে কাঠগড়ায় কমিশন

ভোটগণনার ঠিক আগের রাতে এক নজিরবিহীন ঘটনার সাক্ষী থাকল উত্তর ২৪ পরগনার সুভাষ নগর এলাকা। নোয়াপাড়া ও মধ্যমগ্রাম...

বিজেপি আসছে না, আমরাই জিতছি! ভবানীপুরের এজেন্টদের ‘লাস্ট মিনিট সাজেশন’ দলনেত্রীর

পরীক্ষার আগে লাস্ট মিনিট সাজেশন যাকে বলে। গণনার আগের রাতে ভবানীপুর বিধানসভা কেন্দ্রের কাউন্টিং এজেন্টদের ডেকে সেই সাজেশনই...

গণনা কেন্দ্রে ত্রিস্তরীয় নিরাপত্তা, সোমে অগ্নিপরীক্ষা রাজ্যের বিধানসভা নির্বাচনের 

দীর্ঘ প্রতিক্ষার অবসান হতে আর মাত্র কয়েক ঘণ্টা। সোমবার সকাল ৮টা থেকে শুরু হচ্ছে রাজ্যের বিধানসভা নির্বাচনের ভোটগণনা।...
বিধানসভা নির্বাচন ২০২৬ লাইভ ফলাফল আপডেট
পশ্চিমবঙ্গ মোট বিধানসভা কেন্দ্র: 293
টি এম সি
0 এগিয়ে
বিজেপি
0 এগিয়ে
কংগ্রেস
0 এগিয়ে
বামফ্রন্ট
0 এগিয়ে
আই এস এফ
0 এগিয়ে
অন্যান্য
0 এগিয়ে