Saturday, June 20, 2026

অনিলের ব্যক্তিগত গ্যারান্টিতে ১,২০০ কোটির ঋণ আদায়ের লক্ষ্যে ট্রাইবুনালের দ্বারস্থ SBI

Date:

Share post:

ফের বড়োসড়ো বিপাকে এশিয়ার ধনীতম শিল্পপতি মুকেশ আম্বানির ভাই অনিল আম্বানি। তাঁর ব্যক্তিগত গ্যারান্টিতে নেওয়া ১,২০০ কোটি টাকার ঋণ আদায় করার লক্ষ্যে মাঠে নামছে স্টেট ব্যাংক অফ ইন্ডিয়া। তিনি রিলায়েন্স কমিউনিকেশনস লিমিটেড ও রিলায়েন্স ইনফ্রাটেল লিমিটেডের হয়ে এসবিআই থেকে এই ঋণ নিয়েছিলেন।

রিলায়্যান্স কমিউনিকেশনস লিমিটেডের কর্ণধারের বিরুদ্ধে এই পাওনা টাকা আদায়ের উদ্দেশ্যে ন্যাশনাল কোম্পানি ল’ ট্রাইবুনালের দ্বারস্থ হয়েছে এসবিআই। ন্যাশনাল কোম্পানি ল ট্রাইবুনাল অনিলকে বৃহস্পতিবার পর্যন্ত সময় দিয়েছে এ বিষয়ে জবাব দেওয়ার জন্য।

সূত্রের খবর, অনিল আম্বানির মুখপাত্র জানিয়েছেন, এটি কোনও ব্যক্তিগত ঋণ ছিল না। রিলায়েন্স কমিউনিকেশনস লিমিটেড ও রিলায়েন্স ইনফ্রাটেল লিমিটেডের হয়ে তিনি এসবিআই থেকে এই ঋণ নিয়েছিলেন।

Related articles

এটাই নাকি রাজ্যের নিরপেক্ষ প্রশাসন! ওসির চেয়ারে মন্ত্রী

মুখ্যমন্ত্রী বলছেন নিরপেক্ষ প্রশাসন। পুলিশ চলবে আইন মেনে। সরকার হস্তক্ষেপ করবে না। বাস্তব ঘটনা দেড় মাসেই প্রকাশ্যে। একটি...

ফ্রিজ তৃণমূলের তিনটি ব্যাঙ্ক অ্যাকাউন্ট! ‘আগে ভোট জেতার টাকা ফেরাক বিক্ষুব্ধরা’, পাল্টা হুঁশিয়ারি কুণালের

তৃণমূল কংগ্রেসের তিনটি ব্যাঙ্ক অ্যাকাউন্ট ফ্রিজ! রাজ্য পুলিশের সাইবার সেলে চিঠি ব্যাঙ্ক কর্তৃপক্ষের। যেখানে সব মিলিয়ে রয়েছে প্রায় ৪৪০...

বিরোধী দলনেতা বিতর্ক: সিঙ্গল বেঞ্চের নির্দেশকে চ্যালেঞ্জ করে ডিভিশন বেঞ্চে শোভনদেব

রাজ্যে বিরোধী দলনেতা নির্বাচন ঘিরে তৈরি হওয়া আইনি লড়াই এবার পৌঁছাল ডিভিশন বেঞ্চে। বিধানসভার স্পিকার রথীন্দ্রনাথ বসুর সিদ্ধান্তকে...

‘Keep Shining’, রাহুলকে জন্মদিনের শুভেচ্ছা অভিষেকের

লোকসভার বিরোধী দলনেতা রাহুল গান্ধীকে জন্মদিনের শুভেচ্ছা জানালেন সাংসদ তথা তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়। শুক্রবার এক্স মাধ্যমে...