Saturday, April 4, 2026

ভাইরাস সংক্রমণ রুখতে অভিনব উদ্যোগ মন্দিরের, বিনা স্পর্শে বাজবে ঘণ্টা

Date:

Share post:

মার্চ মাস থেকে দেশজুড়ে শুরু হয়েছে লকডাউন। ১ জুন থেকে দফায় দফায় শুরু হয়েছে আনলক ফেজ ওয়ান। ধর্মীয় স্থানে প্রবেশের অনুমতি মিলেছে। তবে সংক্রমণের ভয় থেকেই যাচ্ছে। এদিকে মন্দিরে গিয়ে ঘণ্টা বাজাতে হবে। তাই অভিনব পথ বেছে নিল মধ্যপ্রদেশ। বিনা স্পর্শে ঘণ্টা বাজানোর ব্যবস্থা করল।

মধ্যপ্রদেশের মান্দসৌরে রয়েছে পশুপতিনাথ মন্দির। বিনা স্পর্শে ঘণ্টা তৈরি করেছেন এক মুসলিম প্রৌঢ় নাহরু খান। তিনি বলেন, “এই মাস থেকে মন্দির মসজিদ খুলেছে। মসজিদে আজান দেওয়ায় কোনও বাধা নেই। তাহলে মন্দিরের ঘণ্টা বাজাতে বাধা থাকবে কেন? ইন্দোর থেকে একটা সেন্সর আনাই। তার মাধ্যমে নিজের কারখানায় ঘণ্টা তৈরি করি। ৬০০০ টাকা খরচ হয়েছে। তারপর এই ঘণ্টা আমি মন্দিরে দান করেছি।”

আনলক ফেজ ওয়ানে সংক্রমণের ভয়কে সঙ্গে নিয়ে মন্দিরে প্রবেশ করছেন অনেকেই। অভ্যাসবশত হাত চলে যাচ্ছে ঘণ্টার দিকে। কিন্তু স্পর্শে নিষেধ থাকায় বাজানো যাচ্ছে না। তাই সেন্সর যুক্ত ঘণ্টা ঝুলিয়ে দেওয়া হয়। কীভাবে কাজ করে এই ঘণ্টা? ঘণ্টার কাছে হাত নিয়ে গেলেই তা বাজতে থাকে। আর হাত সরালেই একেবারে বন্ধ।

Related articles

বাংলার অভিজ্ঞ আইপিএস সুপ্রতিম সরকারকে তামিলনাড়ুতে পাঠাল কমিশন

দায়িত্ব হাতে নিয়েই পুলিশ প্রশাসনে বদলাতে শুরু করে নির্বাচন কমিশন। (Election Commission)। বাংলাকে চেনা দক্ষ অফিসারদের বদলে ভিন...

রাহুলের মৃত্যুর তদন্ত চেয়ে আর্টিস্টস ফোরামের সঙ্গে রিজেন্ট পার্ক থানায় FIR প্রিয়াঙ্কার,

স্টার জলসার ধারাবাহিক 'ভোলে বাবা পার করেগা'র শ্যুটিং করতে গিয়ে গত ২৯ মার্চ রবিবাসরীয় বিকেলে তালসারির সমুদ্র সৈকতে...

‘’পলাতকদের ক্ষমা করবেন না’’, রাজ্যসভার প্রাক্তন সাংসদ মৌসম নুরকে কটাক্ষ মুখ্যমন্ত্রীর

''পলাতকদের ক্ষমা করবেন না'', মালতিপুরের সামসি কলেজ মাঠের জনসভা থেকে রাজ্যসভার প্রাক্তন সাংসদ মৌসম নুরকে (Mausam Noor)নিশানা করলেন...

শুধু বিজেপি নয়, কংগ্রেসের রাজ্যেও পরিযায়ী শ্রমিক-অত্যাচার: মালদহ থেকে নিশানা মমতার

রাজ্যের যে সব জেলা থেকে ভিন রাজ্যে কাজে যাওয়া পরিযায়ী শ্রমিকরা অত্যাচারের মুখে পড়েছে, বা মৃত্যু হয়েছে, তার...