Sunday, March 15, 2026

ভারতে চিনা পণ্য বয়কটের আওয়াজ উঠতেই সীমান্ত নিয়ে আগ্রাসন!

Date:

Share post:

করোনা বিশ্ব মহামারি ইস্যুতে এমনিতেই আন্তর্জাতিক স্তরে প্রবল কোণঠাসা চিন এই সময়ে হঠাৎ দক্ষিণ এশিয়ার অন্যতম গুরুত্বপূর্ণ দেশ ভারতের সঙ্গে সম্পর্ক খারাপ করার ঝুঁকি নিল কেন? সীমান্ত সংঘর্ষের ‘সময়’ নিয়ে এই প্রশ্ন উঠছে। ওয়াকিবহল মহলের মতে, এর উদ্দেশ্য দ্বিমুখী।

১) চলতি কয়েক বছরে আমেরিকার সঙ্গে ভারতের সম্পর্কে অভূতপূর্ব উন্নতি। চিনের কাছে এটা উদ্বেগের। এর উপর করোনা সংকটের ইস্যুতে প্রকাশ্যে চিন বিরোধী অবস্থান নিয়েছে আমেরিকা। এই উদ্যোগে ট্রাম্প প্রশাসন ভারত সহ একাধিক দেশকে পাশে পেতে চাইছে। এই অবস্থায় চিন চাইছে আমেরিকার হাত শক্ত করা থেকে ভারতকে আটকাতে। করোনা সংকটের মধ্যে ভারত যাতে সীমান্ত সমস্যা নিয়েও ব্যস্ত থাকে তাই এই বিরোধ জিইয়ে রেখে ভারতের পায়ে বেড়ি পরাতে চায় চিন।

২) করোনা সংকটকে ভারতের দেশিয় শিল্পের জন্য জমি তৈরির কাজে ব্যবহারের ডাক দিয়েছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। বিদেশি পণ্যের উপর নির্ভরতা কমিয়ে আত্মনির্ভর ভারত গড়ার ঘোষণা করেছে কেন্দ্রীয় সরকার। পাশাপাশি বহু সংস্থা চিন থেকে ব্যবসা ভারতে সরানোর আগ্রহ দেখাচ্ছে। ফলে অর্থনৈতিক কারণেই ভারতকে বাণিজ্যের সম্ভাব্য গন্তব্য হতে দিতে চাইবে না চিন। এইসঙ্গে ভারতে চিনা পণ্য বয়কটের যে ডাক উঠেছে তাও চিনের পক্ষে প্রচণ্ড অস্বস্তিকর। সেজন্য ক্ষুব্ধ চিন এবার ভারতকে চাপে রেখে অস্থিরতা তৈরির পরিকল্পনা করেছে, যাতে ভারতের অর্থনীতিকেও কৌশলী চাপে রাখা যায়।

spot_img

Related articles

‘গম্ভীর-দর্শন’, উৎপল সিনহার কলম

এ যে দৃশ্য দেখি অন্য, এ যে বন্য... এ ভারত সে ভারত নয়। এ এক অন্য ভারতীয় ক্রিকেট দল, অন্যরকম...

তৃণমূলকে হারাতে বাম ভোট রামে! মেনে নিলেন সিপিআইএমের অশোক

রাজ্যের উন্নয়নে বরাবর বিরোধ করে আসা সিপিআইএম যে আদতে নিজেদের নীতির ভুলে নিজেদের ভোটব্যাঙ্কই (CPIM vote bank) ধরে...

নবান্নে বড় রদবদল: মুর্শিদাবাদের জেলাশাসক পদে সুরেন্দ্র কুমার মিনা, কেএমডিএ-তে নিতিন সিংহানিয়া

রাজ্য প্রশাসনের শীর্ষ স্তরে ফের একদফা বড়সড় রদবদল করল নবান্ন। একাধিক জেলার জেলাশাসক (DM) ও অতিরিক্ত জেলাশাসক পদমর্যাদার...

টেকনিশিয়ানদের স্বাস্থ্যসাথী কার্ড নিয়ে দেবের অভিযোগের জবাব দিলেন স্বরূপ 

বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের (Mamata Banerjee) উদ্যোগে টলিউডের কলাকুশলীদের জন্য স্বাস্থ্যসাথী কার্ডের ব্যবস্থা করা হয়েছে। শনিবার টেকনিশিয়ান স্টুডিওতে...