Wednesday, June 24, 2026

মেডিক্যালে করোনা রোগী ভর্তি নিয়ে দালাল চক্রের অভিযোগ! মুখ্যমন্ত্রীর হস্তক্ষেপ চেয়ে বিক্ষোভ কংগ্রেসের

Date:

Share post:

করোনা নিয়ে ফের শহরের সরকারি হাসপাতালের বিরুদ্ধে গুরুতর অভিযোগ। কলকাতা মেডিকেল কলেজের চুক্তিভিত্তিক কর্মচারীদের তোলাবাজির অভিযোগ আগেই সামনে এসেছিল। এবার করোনা নিয়ে দালাল চক্র সক্রিয়।

অভিযোগ, সরকারি হাসপাতাল হওয়া সত্ত্বেও টাকার বিনিময় সিসিইউ ভাড়া দিচ্ছে দালালরা। করোনা রোগীর সিসিইউ বিক্রি হচ্ছে ১২ হাজার টাকা কিংবা তার বেশি টাকায়। তবে, রোগীর পরিবারের কাকুতিমিনতিতে ৫০০০ টাকাতেও রফা করছে এইসব দালালের দল।

বিভিন্ন সংবাদ মাধ্যমে এমন খবর প্রকাশিত হওয়ার পর, ঘটনার প্রতিবাদে ফেস শিল্ডে স্লোগান লিখে বিক্ষোভ প্রকাশ কংগ্রেসের শাখা সংগঠন আইএনটিসি সেবাদলের সমর্থকদের। করোনা রোগীর অসহায় পরিবারের উপর দালাল চক্রের এই ঘটনার প্রতিকার চেয়ে এবং দোষীদের উপযুক্ত শাস্তির দাবিতে তারা মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের হস্তক্ষেপের দাবি করে।

যদিও মেডিকেল কলেজের সামনে রাস্তা আটকে তাদের এই বিক্ষোভ বেশিক্ষণ স্থায়ী হতে দেয়নি প্রশাসন। বিক্ষোভকারীদের গ্রেফতার করে পুলিশ।

Related articles

কেন্দ্রের থেকে গত ৫ বছরে বাংলার পাওনা টাকার শ্বেতপত্র প্রকাশ করুক রাজ্য: দাবি তৃণমূল বিধায়কের

২০২১ থেকে ২০২৬- এই পাঁচ বছরে কেন্দ্রের কাছে মমতা বন্দ্যোপাধ্যায় সরকারের কত টাকা বকেয়া ছিল তা শ্বেতপত্র প্রকাশ...

কেন ওয়াকআউট করেননি? সাফ জবাবে কানাইয়ালালকে ধুয়ে দিলেন কুণাল

সোমবার পশ্চিমবঙ্গ বিধানসভায় পেশ হয়েছে রাজ্য বাজেট। মঙ্গলবার রাজ্যপালের ভাষণের উপর জবাবি ভাষণ দেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী (Suvendu...

বৈভবের জন্য ভিন্ন সাজঘর! ভাইয়ের ব্যাটে তাণ্ডব: ক্রিকেটে নতুন সূর্যবংশী অধ্যায়

ভারতীয় ক্রিকেটে এখন সবচেয়ে আলোচিত নাম বৈভব সূর্যবংশী (Vaibhav Suryavanshi)। মাত্র ১৫ বছর বয়সেই জাতীয় টি২০ দলের দরজায়...

তারাতলার গোডাউন দুর্ঘটনায় আহতদের দেখতে এসএসকেএমে মুখ্যমন্ত্রী

তারাতলায় নির্মীয়মান গোডাউনের ছাদ ভেঙে বিপর্যয়ের ঘটনায় আহতদের দেখতে এসএসকেএম হাসপাতালে (SSKM Hospital) পৌঁছলেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী (Suvendu...