Saturday, June 20, 2026

অ্যান্টিবডি ও সোয়াব টেস্টের জন্য পৃথক ল্যাব বানাচ্ছে কলকাতা পুরসভা, জানালেন অতীন

Date:

Share post:

গত কয়েকদিন ধরে কলকাতা পুরসভার ১৭ টি ওয়ার্ডে যে অ্যান্টিবডি টেস্টের জন্য নমুনা সংগ্রেহের কাজ চলছিল, তা আজ শেষ হয়েছে বলে জানালেন প্রাক্তন ডেপুটি মেয়র তথা মেয়র পারিষদ (স্বাস্থ্য) অতীন ঘোষ। একইসঙ্গে তিনি জানিয়েছেন, খুব দ্রুত শহরের সমস্ত জায়গায় অ্যান্টিবডি টেস্ট করার কাজ শুরু হবে, একেবারে গ্রাউন্ড লেভেলে গিয়ে সমস্ত কাজ করা হবে বলে তিনি জানিয়েছেন।

যেখানে যেখানে বেশি করে করোনা দেখা দিচ্ছে, সেখানে কমিউনিটি স্প্রেড হচ্ছে নাকি তা দেখার জন্য আরও বেশি পরিমাণে অ্যান্টিবডি টেস্ট হবে বলে জানিয়েছেন অতীন ঘোষ। এর পাশাপাশি তিনি আরও জানিয়েছেন, মানুষের শরীরে রোগ প্রতিরোধ ক্ষমতা কতটা বেড়েছে তা বোঝার জন্য অ্যান্টিবডি টেস্ট খুবই প্রয়োজন। আগামীদিনে আরও অ্যান্টিবডি টেস্টের পাশাপাশি সোয়াব টেস্ট হবে।

সোয়াব টেস্টের জন্য কলকাতা পুরসভা একটি নির্দিষ্ট ল্যাবের বন্দোবস্ত করছে বলে জানালেন প্রাক্তন ডেপুটি মেয়র। যাঁরা এই ল্যাব তৈরি করে তাঁরা একটি জায়গা ইতিমধ্যেই চিহ্নিত করছেন। যত তাড়াতাড়ি সম্ভব একটি প্রাইভেট ল্যাবও করা হবে বলে জানিয়েছেন তিনি। যেখানে অ্যান্টিবডি টেস্ট হবে। এর ফলে মানুষের রোগ প্রতিরোধ ক্ষমতা এবং মোকাবিলার বিষয়টা অনেকটাই বোঝা যাবে বলে আশা রাখেন অতীন ঘোষ।

Related articles

ফ্রিজ তৃণমূলের তিনটি ব্যাঙ্ক অ্যাকাউন্ট! ‘আগে ভোট জেতার টাকা ফেরাক বিক্ষুব্ধরা’, পাল্টা হুঁশিয়ারি কুণালের

তৃণমূল কংগ্রেসের তিনটি ব্যাঙ্ক অ্যাকাউন্ট ফ্রিজ! রাজ্য পুলিশের সাইবার সেলে চিঠি ব্যাঙ্ক কর্তৃপক্ষের। যেখানে সব মিলিয়ে রয়েছে প্রায় ৪৪০...

বিরোধী দলনেতা বিতর্ক: সিঙ্গল বেঞ্চের নির্দেশকে চ্যালেঞ্জ করে ডিভিশন বেঞ্চে শোভনদেব

রাজ্যে বিরোধী দলনেতা নির্বাচন ঘিরে তৈরি হওয়া আইনি লড়াই এবার পৌঁছাল ডিভিশন বেঞ্চে। বিধানসভার স্পিকার রথীন্দ্রনাথ বসুর সিদ্ধান্তকে...

‘Keep Shining’, রাহুলকে জন্মদিনের শুভেচ্ছা অভিষেকের

লোকসভার বিরোধী দলনেতা রাহুল গান্ধীকে জন্মদিনের শুভেচ্ছা জানালেন সাংসদ তথা তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়। শুক্রবার এক্স মাধ্যমে...

তারকেশ্বর থেকে রেড রোড, দুদিনের সফরে উন্নয়নের বার্তা নিয়ে বাংলায় প্রধানমন্ত্রী মোদি

পশ্চিমবঙ্গে বিজেপি সরকার গঠনের পর প্রথমবারের মতো দুদিনের সফরে রাজ্যে আসছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি (Narendra Modi)। সফরসূচিতে রয়েছে...