Friday, April 24, 2026

কীসের প্রস্তুতি? শঙ্কা বাড়িয়ে ১৯ জুন সর্বদল ডাকলেন প্রধানমন্ত্রী

Date:

Share post:

লাদাখে ভারত চিন সীমান্তে উত্তেজনা। বহু সেনার মৃত্যু। ভারত-চিন যুদ্ধের সম্ভাবনা কী ক্রমশই বাড়ছে? কার্যত সেই সম্ভাবনাকে উসকে দিয়েই প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি ১৯ জুন বিকেল পাঁচটায় সর্বদল বৈঠক ডাকলেন। বুধবার দুপুরে প্রধানমন্ত্রীর অফিস থেকে একটি ট্যুইট বার্তায় জানানো হয়েছে, ওইদিন দেশের সবকটি রাজনৈতিক দলের সভাপতিদের সঙ্গে ভিডিও বৈঠকে মিলিত হবেন প্রধানমন্ত্রী।

বুধবার সকালে প্রতিরক্ষামন্ত্রী রাজনাথ সিং, স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ এবং তিন সেনাবাহিনীর প্রধানকে নিয়ে গুরুত্বপূর্ণ বৈঠক করেন প্রধানমন্ত্রী। এমনকী মঙ্গলবার গভীর রাতেও অজিত ডোভাল এবং রাজনাথ সিংয়ের সঙ্গে দীর্ঘ বৈঠক করেন প্রধানমন্ত্রী। ফলে সীমান্তের সমস্যা যে ক্রমশই বাড়ছে তা বলার অপেক্ষা রাখে না।

Related articles

প্রথম দফায় বিক্ষিপ্ত অশান্তি রাজ্যে, রাত পর্যন্ত মোট গ্রেফতার ৪১ 

রাজ্যে বিধানসভা নির্বাচনের প্রথম দফায় বিভিন্ন প্রান্তে অশান্তি ও গোলমাল পাকানোর অভিযোগে মোট ৪১ জনকে গ্রেফতার করল পুলিশ।...

কুণালের সমর্থনে মেগা রোড-শো দেবের, জনপ্লাবনে ভাসল বেলেঘাটা

বেলেঘাটায় ভোটের প্রচারে অন্য প্রার্থীদের আগেই কয়েক যোজন পিছনে ফেলে দিয়েছিলেন কুণাল কুমার ঘোষ। প্রচারের শেষ লগ্নে এসে...

যত বেশি ভোট, তত বড় প্রত্যাবর্তন! প্রথম দফার শেষে আত্মবিশ্বাসের সুর তৃণমূল শিবিরে

যত বেশি হারে ভোট, তত জোরালো প্রত্যাবর্তন। বাংলার মানুষ বিজেপির কোমর ভেঙে দিয়ে তৃণমূল কংগ্রেসের প্রতি জননেত্রী মমতা...

দুবরাজপুরে কেন্দ্রীয় বাহিনীর ‘আচরণে প্রশ্নের মুখে কমিশন

২০২৬-এর বিধানসভা নির্বাচনের প্রথম দফাতেই রণক্ষেত্র হয়ে উঠল বীরভূমের দুবরাজপুর। অবাধ ও শান্তিপূর্ণ ভোটের নামে সাধারণ মানুষের ওপর...