Wednesday, June 24, 2026

CBSC’র দশম ও দ্বাদশ শ্রেণির পরীক্ষা বাতিল করার পরামর্শ শীর্ষ আদালতের

Date:

Share post:

চলতি বছরে CBSC’র
দশম ও দ্বাদশ শ্রেণির পরীক্ষা বাতিল করার
সিদ্ধান্ত বিবেচনা করার নির্দেশ দিল সুপ্রিম কোর্ট।
দেশের বর্তমান করোনা পরিস্থিতিতে পরীক্ষা নেওয়া ঝুঁকিপূর্ণ মনে করেই CBSC বোর্ডকে বুধবার এই নির্দেশ দিয়েছে সুপ্রিম কোর্ট৷

শীর্ষ আদালত বলেছে, অভ্যন্তরীণ মেধার উপর ভিত্তি করেই নম্বর দেওয়া হোক ছাত্রছাত্রীদের। বিচারপতি এএম খানউইলকরের নেতৃত্বাধীন শীর্ষ আদালতের তিন বিচারপতির বেঞ্চ CBSE বোর্ডকে জানিয়েছে, এই পরিস্থিতির মধ্যে পড়ুয়াদের পরীক্ষা নেওয়ার সিদ্ধান্ত বেশ ঝুঁকিপূর্ণ। সেই কারণে মেধার ভিত্তিতেই যেন এবারের ফলাফল বিচার করা হয়। আগামী মঙ্গলবারের মধ্যে বোর্ডকে নিজেদের সিদ্ধান্তের কথা জানানোর নির্দেশ দিয়েছে সুপ্রিম কোর্ট৷ প্রসঙ্গত, CBSE’র দশম ও দ্বাদশ শ্রেণির পরীক্ষা বাতিলের দাবিতে সুপ্রিম কোর্টে আবেদন করেছিলেন দিল্লির চার অভিভাবক। আগামী মাসেই দেশজুড়ে প্রায় ১৫ হাজার পরীক্ষাকেন্দ্রে CBSE’র দশম ও দ্বাদশ শ্রেণির পরীক্ষা হওয়ার কথা৷ দেশজুড়ে প্রায় একলক্ষ পড়ুয়ার পরীক্ষা দেওয়ার কথা। অভিভাবকরা করোনার দাপটের মধ্যে পড়ুয়াদের কোনওভাবেই স্কুলে পাঠাতে রাজি না হয়ে এই পরীক্ষা বাতিলের দাবিতে মামলা করেন৷

Related articles

শোকজের পরে ফিরহাদ-অরূপদের দল থেকে বহিষ্কার করলেন মমতা? জল্পনা তুঙ্গে

দলের শৃঙ্খলাভঙ্গ ও দলবিরোধী কাজে লিপ্ত থাকার অভিযোগে ফিরহাদ হাকিম, অরূপ বিশ্বাস ও অরূপ রায়দের সোমবারে শোকজ করেছিল...

বিয়ের প্রতিশ্রুতি দিয়ে সহবাস! তারকা ক্রিকেটারের বিরুদ্ধে থানায় অভিযোগ

  বিয়ের প্রতিশ্রুতি দিয়ে সহবাসের অভিযোগ উঠল বাংলা দলের ক্রিকেটার অভিষেক পোড়েলের(Abhisek porel) বিরুদ্ধে। এক ডাক্তারি পড়ুয়ার তরুণী মগরা...

বেআইনি সম্পত্তি অধিগ্রহণে নতুন বিলের ডাক মুখ্যমন্ত্রীর! দুর্নীতি দমন নাকি রাজনৈতিক প্রতিহিংসা? উঠছে প্রশ্ন

দুর্নীতির মাধ্যমে অর্জিত সম্পত্তি বাজেয়াপ্ত করতে নতুন আইন আনার ঘোষণা করেছেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। বিধানসভায় রাজ্যপালের ভাষণের উপর...

উস্কানিমূলক মন্তব্য মামলা: অভিষেকের কণ্ঠস্বরের নমুনা সংগ্রহ করবে সিআইডি! আবেদন মঞ্জুর আদালতের

উস্কানিমূলক মন্তব্যের মামলায় তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়ের কণ্ঠস্বরের নমুনা সংগ্রহ করার অনুমতি পেল রাজ্য পুলিশের গোয়েন্দা...