Thursday, May 14, 2026

সুশান্তকে শ্রদ্ধা ফ্রান্সের ইন্টারন্যাশনাল স্পেস ইউনিভার্সিটির

Date:

Share post:

মহাকাশ থেকে কল্পবিজ্ঞান নিয়ে ছিল কৌতুহল। জমি কিনেছিলেন চাঁদে। বিশ্বের অন্যতম সেরা টেলিস্কোপ ছিল তাঁর কাছে। অবসরে তারাদের মধ্যে হারিয়ে যেতেন। রবিবার তাদের দেশে চলে গেলেন সুশান্ত সিং রাজপুত। তাঁকে শেষ শ্রদ্ধা জানাল ফ্রান্সের ইন্টারন্যাশনাল স্পেস ইউনিভার্সিটি।

নিজের সিনেমা “চন্দা মামা দুর কে” -র জন্য নাসা থেকে ট্রেনিং নিয়েছিলেন সুশান্ত। ফ্রান্সের বিশ্ববিদ্যালয় লিখেছে, “সুশান্ত সিং রাজপুতের মৃত্যুতে আমরা গভীরভাবে শোকস্তব্ধ।” বরাবরই মেধাবী ছাত্র ছিলেন সুশান্ত সিং রাজপুত। সর্বভারতীয় ইঞ্জিনিয়ারিং এন্ট্রান্স পরীক্ষায় সপ্তম স্থান অধিকার করেছিলেন। দিল্লি কলেজ অব ইঞ্জিনিয়ারিংয়ের ছাত্র ছিলেন সুশান্ত। পদার্থবিদ্যা ন্যাশনাল অলিম্পিয়াডে প্রথম হয়েছিলেন তিনি। ইন্টারন্যাশনাল স্পেস ইউনিভার্সিটি টুইট করে জানিয়েছে, প্রয়াত অভিনেতা স্টেম অর্থাৎ সায়েন্স, টেকনোলজি, ইঞ্জিনিয়ারিং, ম্যাথমেটিকস শিক্ষায় বিশ্বাসী ছিলেন।

Related articles

প্রকাশিত হল উচ্চমাধ্যমিকের ফলাফল, পাশের হার ৯১.২৩ শতাংশ

চলতি বছরের উচ্চ মাধ্যমিক পরীক্ষার ফলাফল (HS Result) প্রকাশিত হল। পাশের হার ৯১.২৩ শতাংশ। উচ্চ মাধ্যমিক শিক্ষা সংসদের...

হাইকোর্টে আইনজীবীর পোশাকে মমতা

বৃহস্পতিবার সকালে আইনজীবীর পোশাকে কলকাতা হাইকোর্টে হাজির মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee)। শীর্ষণ্য বন্দ্যোপাধ্যায়ের দায়ের করা রাজ্যে ভোট পরবর্তী...

প্রাকৃতিক দুর্যোগে বিপর্যস্ত উত্তরপ্রদেশ, লাফিয়ে বাড়ছে মৃতের সংখ্যা! 

কোথাও গাছ উপড়ে পড়েছে, কোথাও ধসে গেছে দেওয়াল, বুধবার থেকে বৃষ্টি আর কালবৈশাখী তাণ্ডবে লণ্ডভণ্ড উত্তরপ্রদেশের (Uttarpradesh) একাধিক...

আজ বিধানসভায় জয়ী প্রার্থীদের শপথ গ্রহণের দ্বিতীয় পর্ব 

ছাব্বিশের বিধানসভা নির্বাচনের জয়ী প্রার্থীদের বিধায়ক পদে শপথ গ্রহণ পর্বের (MLA's oath taking program) আজ দ্বিতীয় দিন। বুধবার...