Thursday, May 7, 2026

ওরাওঁ পরিবারের পাশে রাজ্য, শহীদের বাড়ি গিয়ে আশ্বাস মন্ত্রীর

Date:

Share post:

পরিবারের দুঃসময়ে রাজ্য সরকার পাশে আছে। লাদাখ সীমান্তে চিনের সঙ্গে রক্তক্ষয়ী সংঘর্ষে শহিদ রাজেশ ওরাওঁ-এর বেলগড়িয়া গ্রামের বাড়িতে গিয়ে তাঁর পরিবারকে এই বার্তা দিলেন রাজ্যের কৃষিমন্ত্রী আশিস বন্দ্যোপাধ্যায়। মা-বাবার সঙ্গে দেখা করে সমবেদনা জানানোর পাশাপাশি মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের ঘোষিত 5 লক্ষ টাকার চেক দেন। পরিবারের একজনকে রাজ্য সরকারি চাকরি দেওয়ার ঘোষণার কথাও জানান মন্ত্রী।
এছাড়া জেলার মানুষ ও জনপ্রতিনিধি হিসেবে যেকোনো বিষয়ে ওই পরিবারের পাশে দাঁড়ানোর আশ্বাস দেন আশিস বন্দ্যোপাধ্যায়।
বৃহস্পতিবার বিকেলে রাজেশ ওরাওঁ-এর দেহ গ্রামে ফিরবে। সেখানেই পারিবারিক জায়গাতে পূর্ণ রাষ্ট্রীয় মর্যাদায় মৃতদেহ সমাধিস্থ করা হবে। শেষকৃত্য সমর্পণ এর ব্যবস্থা পুলিশ ও প্রশাসনের পক্ষ থেকে করা হয়েছে। বুধবার সকাল থেকেই জেলা পুলিশের উচ্চপদস্থ আধিকারিকরা গ্রামে গিয়ে শেষকৃত্যের প্রস্তুতির তদারকি করেন।

Related articles

মেঘ-রোদের লুকোচুরিতে বৃষ্টি ভিজল শহর, দিনভর জেলায় জেলায় বজ্রবিদ্যুৎ-সহ বর্ষণের পূর্বাভাস!

বৃহস্পতিবারের সকাল থেকেই বৃষ্টি ভিজল শহর (Rain in Kolkata)। পূর্বাভাস সত্যি করে কলকাতাসহ শহরতলির আশপাশে হালকা থেকে মাঝারি...

গভীর ষড়যন্ত্র, সাধারণ অপরাধীর কাজ নয়: চন্দ্রনাথ খুনে গুরুতর অভিযোগ শমীকের

শুভেন্দু অধিকারীর ব্যক্তিগত সহায়ক চন্দ্রনাথ রথের খুনের ঘটনায় গুরুতর অভিযোগ করলেন বিজেপির (BJP) রাজ্য সভাপতি শমীক ভট্টাচার্য (Shamik...

পুলিশের সামনে হগ মার্কেটে বুলডোজার! দায়ের জনস্বার্থে মামলা

রাজ্যে ভোট পরবর্তী হিংসায় (Post Poll Violence) উত্তপ্ত রাজ্য-রাজনীতি। কোথাও ভাঙা হচ্ছে তৃণমূলের কার্যালয়। আবার কোথাও বেধড়ক মারধর...

ISL: আপুইয়াকে নিয়ে স্বস্তি, ডার্বি নয় লোবেরার ফোকাসে শুধুই গোয়া ম্যাচ

মোহনবাগানের(Mohun Bagan) মিশন এফসি গোয়া। বৃহস্পতিবার সকালে গোয়া উড়ে গেল সবুজ মেরুন ব্রিগেড। ফিট হলেও  আপুইয়াকে পুরো ম্যাচে...