Wednesday, May 13, 2026

করোনা উপসর্গ থাকা রোগীকে ফেরানো যাবে না, বেসরকারি হাসপাতালগুলিকে বার্তা রাজ্যের

Date:

Share post:

করোনা উপসর্গ নিয়ে রোগী গেলে, তাঁকে ফেরানো যাবে না- বৃহস্পতিবার নবান্নে বেসরকারি হাসপাতাল কর্তৃপক্ষের সঙ্গে বৈঠকে এই বার্তা দিল রাজ্য সরকার। এদিন নবান্নে সাংবাদিকদের মুখোমুখি হয়ে মুখ্যসচিব রাজীব সিনহা জানান, করোনা পরিস্থিতি ও চিকিৎসা নিয়ে বেসরকারি হাসপাতাল কর্তৃপক্ষের সঙ্গে বৈঠক হয়েছে। রাজীব সিনহা বলেন, করোনা উপসর্গ নিয়ে কোনো রোগী গেলে তাঁকে ফেরানো যাবে না, তার চিকিৎসা সবার আগে শুরু করতে হবে। প্রত্যেক বেসরকারি হাসপাতাল কর্তৃপক্ষ আশ্বাস দিয়েছে তারা কোভিড রোগী ফেরত পাঠাবে না।
মুখ্যসচিব জানান, রাজ্যে হাসপাতালে প্রায় 10 হাজার বেড রয়েছে। তার 50% খালি পড়ে আছে। বেসরকারি হাসপাতালে প্রায় রাজার বেড আছে।
এর পাশাপাশি স্যাটেলাইট হেলথ ফেসিলিটি রয়েছে বেসরকারি হাসপাতালগুলিতে। এরফলে যেকোনো প্রান্ত থেকে সাইটে ক্লিক করলে জানা যাবে কোথায় বেড খালি আছে।
এ দিনের বৈঠকে রাজ্যের বেসরকারি হাসপাতালগুলিকে করোনার চিকিৎসা ও পরীক্ষা ন্যায্যমূল্যে করতে হবে বলে জানানো হয়।
স্বাস্থ্য ক্ষেত্রে যে সব বেসরকারি প্রতিষ্ঠান কর্মীদের বেতন বাকি রেখেছে, সেইসব সংস্থাকে বেতন মিটিয়ে দিতে হবে বলে জানিয়েছে রাজ্য সরকার।

Related articles

জীবন যুদ্ধে হার মানলেন, টুটুহীন মোহনবাগান

লড়াই শেষ, জীবনযুদ্ধে হার মানলেন স্বপন সাধন বোস। ভারতীয় ফুটবলে যিনি পরিচিত টুটু(Tutu Bose) নামে। হৃদরোগে আক্রান্ত হয়ে শেষনিঃশ্বাস...

বিরাট ধাক্কা আসতে চলেছে: কেন্দ্রীয় মন্ত্রীর আশ্বাসের পরই সতর্ক করলেন শিল্পপতি

একদিকে দেশের প্রধানমন্ত্রী করোনা পরিস্থিতির মতো কাজে ফেরার বার্তা দিচ্ছেন। অন্যদিকে তাঁরই পেট্রোলিয়াম মন্ত্রী কেন্দ্রের সরকারের জ্বালানি (fuel)...

স্কুলবেলা থেকে মুখ্যমন্ত্রী! আজও ‘রবিদা’র সেলাইয়েই ভরসা শুভেন্দু অধিকারীর

রাজনীতিতে অনেক বদল এসেছে, সময়ের নিয়মে পদেরও পরিবর্তন হয়েছে। কিন্তু রুচি এবং ভরসায় বিন্দুমাত্র বদল আনেননি রাজ্যের নতুন...

পরবর্তী পরিকল্পনা নির্ধারণ: বুধে ৪১ দফতরের সঙ্গে বৈঠকে মুখ্যমন্ত্রী

রাজ্যে নতুন সরকার গঠিত হওয়ার পরে দ্রুততার সঙ্গে দফতরগুলিকে সক্রিয় করার প্রক্রিয়া শুরু করেছেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী (Suvendu...