Wednesday, May 13, 2026

“আমরা দুজনেই ভুল ছিলাম মা”, সুশান্তের লেখা চিঠি ভাইরাল সোশ্যাল মিডিয়ায়

Date:

Share post:

খুব অল্প বয়সে মাকে হারিয়েছেন অভিনেতা সুশান্ত সিং রাজপুত। সেই স্মৃতি তাড়িয়ে বেড়াত। বিভিন্ন অনুষ্ঠান, সোশ্যাল মিডিয়াতে বারবার মায়ের কথা তুলে ধরেছেন প্রয়াত অভিনেতা। ২০০২ সালে যখন তাঁর মায়ের মৃত্যু হয় সেই সময় দিল্লিতে পড়াশোনা করছেন তিনি। শেষবারের মতো দেখতে পাননি মাকে।

২০১৬ সালে ২৭ আগস্ট মাকে উদ্দেশ করে একটি চিঠি লিখেছিলেন। সোশ্যাল মিডিয়ায় নিজেই পোস্ট করেছিলেন সেই ছবি। সেই ছবি এখন ভাইরাল নেট দুনিয়ায়। যেখানে লেখা আছে, ” যতক্ষণ তুমি ছিলে,ততক্ষণ আমি ছিলাম। এখন শুধুই তোমার স্মৃতি জড়িয়ে বেঁচে রয়েছি। ঠিক যেন একটা ছায়াশরীর। সব সময় মিটমিট করে জ্বলছে। সময় এখানে এগোয় না। তুমি আমাকে কথা দিয়েছিলে যে আজীবন আমার সঙ্গে থাকবে। আর আমি তোমাকে বলেছিলাম আমিও সবসময় হাসতে থাকবে। তোমার মনে আছে? কিন্তু আমার মনে হয় আমরা দুজনেই ভুল ছিলাম মা।”

প্রসঙ্গত, শেষবারের মতো ছেলেকে দেখতে চেয়েছিলেন মা। কিন্তু মায়ের সেই আবদার রাখতে পারেননি সুশান্ত সিং রাজপুত। প্রায় সে কথা তাঁর মুখে বলতে শোনা গিয়েছে। সেই আক্ষেপ আজীবন তাড়া করে বেরিয়েছে প্রয়াত অভিনেতাকে।

Related articles

জীবন যুদ্ধে হার মানলেন, টুটুহীন মোহনবাগান

লড়াই শেষ, জীবনযুদ্ধে হার মানলেন স্বপন সাধন বোস। ভারতীয় ফুটবলে যিনি পরিচিত টুটু(Tutu Bose) নামে। হৃদরোগে আক্রান্ত হয়ে শেষনিঃশ্বাস...

বিরাট ধাক্কা আসতে চলেছে: কেন্দ্রীয় মন্ত্রীর আশ্বাসের পরই সতর্ক করলেন শিল্পপতি

একদিকে দেশের প্রধানমন্ত্রী করোনা পরিস্থিতির মতো কাজে ফেরার বার্তা দিচ্ছেন। অন্যদিকে তাঁরই পেট্রোলিয়াম মন্ত্রী কেন্দ্রের সরকারের জ্বালানি (fuel)...

স্কুলবেলা থেকে মুখ্যমন্ত্রী! আজও ‘রবিদা’র সেলাইয়েই ভরসা শুভেন্দু অধিকারীর

রাজনীতিতে অনেক বদল এসেছে, সময়ের নিয়মে পদেরও পরিবর্তন হয়েছে। কিন্তু রুচি এবং ভরসায় বিন্দুমাত্র বদল আনেননি রাজ্যের নতুন...

পরবর্তী পরিকল্পনা নির্ধারণ: বুধে ৪১ দফতরের সঙ্গে বৈঠকে মুখ্যমন্ত্রী

রাজ্যে নতুন সরকার গঠিত হওয়ার পরে দ্রুততার সঙ্গে দফতরগুলিকে সক্রিয় করার প্রক্রিয়া শুরু করেছেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী (Suvendu...