Saturday, May 9, 2026

Breaking: রথযাত্রা বন্ধের প্রতিবাদে 2 দিনের বনধ ওড়িশায়, রাজ্য সরকারকে তুলোধোনা পুরীর সেবায়েতদের

Date:

Share post:

রথযাত্রা বন্ধের প্রতিবাদে আজ শুক্রবার থেকে ২ দিন ওড়িশায় বনধ ডাকল দুটি সংগঠন । এই সংগঠন গুলির সঙ্গে পুরীর মন্দিরের সেবায়েতরা সরাসরি   যুক্ত আছেন বলে জানা গিয়েছে। আসলে অনিশ্চয়তা ছিল আগেই। করোনা আবহে বৃহস্পতিবার সুপ্রিম কোর্ট স্পষ্ট জানিয়ে দিয়েছে, এবার অন্য বারের মতো রথযাত্রার আয়োজন করা যাবে ন‌া। মুখ্য বিচারপতি শুনানি চলাকালীন বলেন, “এই পরিস্থিতিতে রথযাত্রা হলে জগন্নাথই আমাদের ক্ষমা করবেন না।”
এ বছর ২৩ জুন রথযাত্রার তিথি। রথযাত্রা হবে কি হবে না তা নিয়ে প্রথম থেকেই উদ্বিগ্ন ছিল ওড়িশা প্রশাসন। ওদিকে মন্দির কর্তৃপক্ষও রথ বানানোর প্রক্রিয়া সারতে থাকে দ্রুত গতিতে।
এরই মধ্যে সুপ্রিম কোর্টের এই রায়ের ক্ষোভে ফুঁসছে পুরীর মন্দিরের সেবায়েতরা। রীতিমতো রাস্তায় নেমে বিক্ষোভে ফেটে পড়েছে তারা। এই স্থগিতাদেশের জন্য নবীন পট্টনায়কের সরকারকে তুলোধোনা করার পাশাপাশি দেশের সর্বোচ্চ আদালতের বিরুদ্ধেও ক্ষোভে ফেটে পড়েছেন তারা।
এ বছর ২৩ জুন রথযাত্রার দিন নির্ধারিত। আজ, শুক্রবার শ্রী মন্দিরের প্রধান সেবায়েত পুরীর গজপতি মহারাজের পুরীর শঙ্করাচার্যের দ্বারস্থ হওয়ার কথা।
রথ বাতিল হওয়ার ক্ষোভে মন্দিরের কোনও কোনও সেবায়েত সামাজিক মাধ্যমে এ-ও বলেছেন, নবীন প্রশাসন ইচ্ছে করে রথযাত্রা বন্ধের শরিক। ওড়িশার বিরোধী শিবিরও বিষয়টি নিয়ে ক্ষুব্ধ।

Related articles

ঝালমুড়ি, মিষ্টি থেকে পলাশির গেট: শপথ মঞ্চ থেকে বাঙালিয়ানায় শান বিজেপির

প্রথমবার বাংলায় বিজেপির সরকার। বারবার দশকের পর দশক ধরে যে রাজনৈতিক দলকে বহিরাগত তকমা পেতে হয়েছে, বিপুল সংখ্যা...

আগামী সপ্তাহ থেকে বাড়তে পারে পেট্রোল-ডিজেলের দাম, কোপ পড়বে গৃহস্থালির গ্যাসেও! 

বাংলা-সহ পাঁচ রাজ্যের বিধানসভা নির্বাচন শেষ হতেই এবার জ্বালানির মূল্যবৃদ্ধির আশঙ্কা! বাণিজ্যিক গ্যাসের দাম একধাক্কায় প্রায় এক হাজার...

দেশের সেনা সর্বাধিনায়ক হলেন সুব্রামানি! নাম ঘোষণা পরবর্তী নৌসেনা প্রধানেরও

৩০ মে সেনা সর্বাধিনায়ক হিসেবে মেয়াদ শেষ হচ্ছে অনিল চৌহানের। এরপরে কে হবেন পরবর্তী সেনা সর্বাধিনায়ক? এনিয়ে জল্পনা...

শ্যামাপ্রসাদের সহকর্মী নবতিপর মাখনলালকে সম্বর্ধনা, ব্রিগেডে বাংলার সিনে-সংস্কৃতি জগতের বিশিষ্টরা 

বাংলার প্রথম বিজেপি সরকারের মুখ্যমন্ত্রী হিসেবে শুভেন্দু অধিকারীর (Subhendu Adhikari) শপথ গ্রহণ অনুষ্ঠানে প্রধানমন্ত্রী-স্বরাষ্ট্রমন্ত্রী-পশ্চিমবঙ্গের রাজ্যপাল থেকে শুরু করে...