Wednesday, May 13, 2026

জঙ্গিদের অস্ত্র দিতে এসেছিল, পাক ড্রোন গুলি করে নামাল বিএসএফ

Date:

Share post:

শনিবার ভোর ৫টা ১০মিনিট নাগাদ পাক খাচ্ছিল একটি ড্রোন। জম্মু-কাশ্মীরের কাঠুয়া জেলার কাছে আন্তর্জাতিক সীমানা বরাবর সময় ওই এলাকা দিয়ে যাচ্ছিল বিএসএফের একটি গাড়ি। ড্রোন উড়তে দেখেই তৎপর হয়ে যান জওয়ানরা। তারপর গুলি করে মাটিতে নামানো হয় ড্রোনটিকে।


বিএসএফের তরফে জানানো হয়েছে পাকিস্তান থেকেই এসেছিল এই ড্রোন। দেখা মাত্রই ওই ড্রোন গুলি করে নামানো হয়েছে। ভারতের ভূখণ্ডে প্রায় ২৫০ মিটার ঢুকে পড়েছিল ওই পাক ড্রোন। প্রায় ৯ রাউন্ড গুলি করে সেটিকে নামানো হয় বলে জানিয়েছেন বিএসএফের জওয়ানরা।

বিএসএফের তরফে জানানো হয়েছে , ওই ড্রোন থেকে উদ্ধার হয়েছে প্রচুর অস্ত্রশস্ত্র। আমেরিকার প্রযুক্তিতে তৈরি এম-৪ রাইফেল, দুটো ম্যাগাজিন ছাড়াও উদ্ধার হয়েছে আরও কিছু অস্ত্র। আলি ভাই নামে কোনও জঙ্গির জন্য এই অস্ত্রশস্ত্র পাঠানো হয়েছিল বলেও জানানো হয়েছে ।
কাঠুয়া জেলার হিরানগর সেক্টরের উল্টো প্রান্তে রয়েছে পানেসর সেক্টর। সেখানকার পাক পিকেট বা পাকিস্তানি ঘাঁটি থেকেই এই ৮ ফুট চওড়া ড্রোন পরিচালনা করা হচ্ছিল বলে অনুমান করছেন বিএসএফের আধিকারিকরা।

Related articles

জীবন যুদ্ধে হার মানলেন, টুটুহীন মোহনবাগান

লড়াই শেষ, জীবনযুদ্ধে হার মানলেন স্বপন সাধন বোস। ভারতীয় ফুটবলে যিনি পরিচিত টুটু(Tutu Bose) নামে। হৃদরোগে আক্রান্ত হয়ে শেষনিঃশ্বাস...

বিরাট ধাক্কা আসতে চলেছে: কেন্দ্রীয় মন্ত্রীর আশ্বাসের পরই সতর্ক করলেন শিল্পপতি

একদিকে দেশের প্রধানমন্ত্রী করোনা পরিস্থিতির মতো কাজে ফেরার বার্তা দিচ্ছেন। অন্যদিকে তাঁরই পেট্রোলিয়াম মন্ত্রী কেন্দ্রের সরকারের জ্বালানি (fuel)...

স্কুলবেলা থেকে মুখ্যমন্ত্রী! আজও ‘রবিদা’র সেলাইয়েই ভরসা শুভেন্দু অধিকারীর

রাজনীতিতে অনেক বদল এসেছে, সময়ের নিয়মে পদেরও পরিবর্তন হয়েছে। কিন্তু রুচি এবং ভরসায় বিন্দুমাত্র বদল আনেননি রাজ্যের নতুন...

পরবর্তী পরিকল্পনা নির্ধারণ: বুধে ৪১ দফতরের সঙ্গে বৈঠকে মুখ্যমন্ত্রী

রাজ্যে নতুন সরকার গঠিত হওয়ার পরে দ্রুততার সঙ্গে দফতরগুলিকে সক্রিয় করার প্রক্রিয়া শুরু করেছেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী (Suvendu...