Wednesday, March 18, 2026

শীর্ষ আদালতের ভার্চুয়াল’ শুনানিতে আইনজীবীর সওয়াল বিছানায় শুয়ে, ভর্ৎসনা

Date:

Share post:

শীর্ষ আদালতের ‘ভার্চুয়াল’ শুনানিতে সাধারণ পোষাকে এবং বিছানায় শুয়ে অংশ নিলেন এক আইনজীবী৷ এই দৃশ্য দেখে চরম অসন্তুষ্ট সুপ্রিম কোর্ট কড়া ভাষায় ওই আইনজীবীকে বলেছে, “ন্যূনতম শিষ্টাচার মেনে চলুন এবং ক্ষমা চান।”

ভিডিও শুনানিতে অংশ নেওয়া এক আইনজীবীকে দেখা যায় টি-শার্ট গায়ে বিছানায় শুয়েই সওয়াল করছেন৷ সঙ্গে সঙ্গে কার্যত ক্ষিপ্ত সুপ্রিম কোর্ট বলেছে, শুনানির সময় আদালত সংক্রান্ত ন্যূনতম শিষ্টাচার মেনে চলা উচিত। শীর্ষ আদালত পর্যবেক্ষণ জানিয়েছে, ভিডিও কনফারেন্সিংয়ের মাধ্যমে শুনানির সময় আইনজীবীদের উপস্থিতি “উপস্থাপনযোগ্য” হওয়া উচিত এবং অবাঞ্ছিত কোনো ছবি এড়ানো উচিত।
এর পরেই ওই আইনজীবী ক্ষমাপ্রার্থনা করেন৷ বিচারপতি এস রবীন্দ্র ভাট ওই ক্ষমাপ্রার্থনা গ্রহণও করেন। আইনজীবী নিজের দোষ স্বীকার করে বলেছেন, “টি-শার্ট পরে, বিছানায় শুয়ে আদালতের সামনে নিজেকে দাঁড় করানো তাঁর উচিত হয়নি”।

হরিয়ানার রেওয়ারিতে ঝুলে থাকা এক মামলা বিহারের জেহানাবাদের আদালতে স্থানান্তরের আবেদন নিয়েই সুপ্রিম কোর্টে ওই আইনজীবী ভিডিও কনফারেন্সিংয়ের মাধ্যমে শুনানিতে অংশ নিয়েছিলেন৷
শীর্ষ আদালত বলেছে, ভিডিও শুনানিতে উপস্থিত হলে উপযুক্ত নয়, এমন ছবি এড়ানো উচিত। বাড়ির কোন গোপনীয়তা না প্রদর্শিত করাই উচিত।
আদালত বলেছে, ভার্চুয়াল শুনানিই এখন একমাত্র পথ। ফলে শুনানিতে অংশ নেওয়ার সময় পোশাক অথবা পটভূমি সম্পর্কে ন্যূনতম শিষ্টাচার মেনে চলা উচিত।

কিছুদিন আগে রাজস্থান হাইকোর্টের একটি ভিডিও শুনানিতে এক আইনজীবী স্যান্ডো গেঞ্জি পরেই শুনানিতে অংশ নেন। উপযুক্ত পোশাক না পরে শুনানিতে আসার জন্য ওই আইনজীবীকে সেদিন ভর্ৎসনা করে হাইকোর্ট।

spot_img

Related articles

ভোটের আসরে সন্তান-স্ত্রী-ভাই: শহর থেকে জেলায় তৃণমূল প্রার্থী পরিবারের সদস্যরা

রাজনীতিতে পরিবারবাদ কোনও নতুন তত্ত্ব নয়। বিধানসভা কেন্দ্র তো বটেই, অন্য কেন্দ্র দখল করতেও অনেক সময় একই পরিবারের...

ক্রমশ পিছোচ্ছে সাপ্লিমেন্টারি তালিকা প্রকাশ! যাচাই শেষ ২১ লক্ষ

পূর্ণাঙ্গ তালিকা বলে যে ভোটার তালিকা প্রকাশ করেছে জাতীয় নির্বাচন কমিশন, প্রায় তত সংখ্যক রাজ্যের মানুষ এখনও বিচারাধীন।...

তালিকা প্রকাশ হতেই রাজ্যজুড়ে শুরু দেওয়াল লিখন, মুখ্যমন্ত্রীর কেন্দ্র থেকে জেলায় প্রচারে তৃণমূল

প্রার্থীতালিকা ঘোষণার পরেই ঘাসফুল শিবিরের উৎসাহ এখন তুঙ্গে। প্রার্থী হতে পারেন এমন আঁচ পেয়ে অনেক জায়গায় আগেই দেওয়াল...

হুকো সাজানোর জন্য লোক নিয়োগ! ধোনির অজানা কীর্তি ফাঁস সিএসকে সতীর্থের

মহেন্দ্র সিং ধোনির (MS Dhoni) হুকো প্রীতি অনেকেরই জানা। ভারতীয় ক্রিকেটে হুঁকোপ্রীতির জন্য ধোনি কিন্তু বেশ পরিচিত। এই...