Monday, May 11, 2026

এক সূর্যগ্রহণে এসেছিল আরেক সূর্যগ্রহণে পৃথিবী থেকে বিদায় করোনার! দাবি পরমাণু বিজ্ঞানীর

Date:

Share post:

দিন চারেক আগে পরমাণু বিজ্ঞানী ডঃ কে. সুন্দর এক বিস্ময়কর তথ্য দাবি করেছিলেন। তাঁর দাবি ২১ জুন বলয়গ্রাস সূর্যগ্রহণের পরই পৃথিবী ছেড়ে বিদায় নেবে মারণ ভাইরাস কোভিড।

তাঁর কথা অনুসারে, নভেল করোনাভাইরাস পৃথিবীতে রয়েছে আর কিছুক্ষণের জন্য। ব্যাস। তারপরে ফের আগের মতো সবই স্বাভাবিক। বিশ্বের অন্যান্য বিজ্ঞানীরাও চমকে গিয়েছেন তার কথা শুনে।

কী জানিয়েছিলেন পরমাণু বিজ্ঞানী ডঃ কে. সুন্দর?

তাঁর দাবি, ২১ জুন সূর্যগ্রহণের পর থেকে পৃথিবী থেকে ধীরে-ধীরে কমে যাবে করোনার প্রকোপ। করোনাভাইরাস কোনও ভাবেই রাসায়নিক পরীক্ষাগারে তৈরি হয়নি। এটি একটি মহাজাগতিক ঘটনা। মহাকাশ থেকে ক্ষতিকর তেজস্বীরশ্মি বিকরণের ফলে সম্পূর্ণ প্রাকৃতিক ভাবে এই ভাইরাসের সৃষ্টি। এদিকে গত বছর ২৬ ডিসেম্বরের পর থেকে করোনার উৎপত্তিস্থল চিনে এই ভাইরাসের উপদ্রব বাড়তে থাকে। সেই ২৬ ডিসেম্বর দিনটিতেও সূর্যগ্রহণ ছিলো। ফলে আগামী ২১ জুন পরবর্তী সূর্যগ্রহণের পর এই ভাইরাসের প্রকোপ কমতে শুরু করবে। তিনি আরও জানান, সূর্যগ্রহণের পরে পৃথিবীর বায়ুমণ্ডলে নানানরকম ক্ষতিকর উপাদানের সৃষ্টি হয়। যেহেতু সূর্যগ্রহণের কারণে বায়ুমণ্ডল এবং ওজোন স্তরের রাসায়নিক পরিবর্তন ঘটে। ফলে সেই সময় ওজোন স্তর ভেদ করে নানারকম ক্ষতিকর জিনিস পৃথিবীতে প্রবেশ করে। এরফলে নানারকম অচেনা রোগব্যাধির সৃষ্টি হয়। ঠিক একই ভাবে প্রাকৃতিক ভাবেই এই করোনাভাইরাসের উৎপত্তি। যা কালের নিয়মে ধীরে ধীরে নষ্ট হয়ে যাবে। তিনি আরও দাবি করেন, শুধু তাই নয়,সূর্যগ্রহণের সময় বায়ো নিউক্লিয়ার ইন্টার অ্যাকশন বিভিন্ন ভাইরাস জন্মের অন্যতম কারণ। আর এই স্তরকে বলা হয় ডি লেভেল। ফলে আজ অর্থাৎ ২১ জুন সূর্যের বলয়গ্রাস গ্রহণ হবে। সেই দিনও বায়ুমণ্ডলের বিভিন্ন রাসায়নিক পরিবর্তন ঘটবে। আর তারপর থেকেই পৃথিবী থেকে ক্রমশ কমে যাবে করোনার দাপট।

তাঁর দাবি অনুসারে আজ থেকেই ধীরে ধীরে প্রকোপ কমবে এই মারণ ভাইরাসের।

Related articles

নবান্নে প্রথম মন্ত্রিসভার বৈঠকে ৬ সিদ্ধান্ত: সামাজিক প্রকল্প বন্ধ না হওয়ার আশ্বাস মুখ্যমন্ত্রীর

রাজ্যে প্রথম বিজেপি সরকার গঠিত হওয়ার পর প্রথম মন্ত্রিসভার বৈঠক করলেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। মুখ্যমন্ত্রীর সঙ্গে নবান্নের এই...

চন্দ্রনাথ খুনে উত্তরপ্রদেশ-বিহার থেকে গ্রেফতার ৩! পুলিশের হাতে চাঞ্চল্যকর তথ্য

চন্দ্রনাথ খুনে উত্তরপ্রদেশ এবং বিহার থেকে গ্রেফতার ৩ দুষ্কৃতী। তিন জনের মধ্যেই রয়েছে শার্প শ্যুটারও। এই ঘটনায় শুভেন্দু-সহ...

নবান্নের আগে দলীয় কার্যালয়: সোমবার সকাল থেকেই কর্মব্যস্ত রাজ্যের নতুন মুখ্যমন্ত্রী

শপথ গ্রহণ হয়েছে শনিবার। তবে গুরুত্বপূর্ণ সরকারি কাজ সোমবার থেকেই শুরু করতে চলেছে মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী (Suvendu Adhikary)।...

পুলিশের সামনে আগুন ১০ দোকানে! ডবল ইঞ্জিন দুর্ভোগ তুলে ধরে সরব অভিষেক

রাজ্যে ভোট পরবর্তী হিংসা রুখতে মোতায়েন কেন্দ্রীয় বাহিনী (Central Force)। সদ্য ক্ষমতায় আসা বাংলার বিজেপি সরকার দাবি করছে...