Monday, May 11, 2026

সানগ্লাস, এক্স-রে প্লেট দিয়ে সূর্যগ্রহণ নয়! পাকাপাকি ভাবে ক্ষতি হতে পারে চোখের

Date:

Share post:

চলতি বছরের প্রথম বলয়গ্রাস সূর্যগ্রহণ আজ। তাই সূর্যগ্রহণ দেখার সর্তকতা অবলম্বন করে বিশেষ পরামর্শ দিল বিজ্ঞান ও প্রযুক্তি মন্ত্রক।

এক বিবৃতিতে জানানো হয়েছে, ‘গ্রহণের সময় সূর্যের দিকে সরাসরি তাকালে পাকাপাকি ভাবে ক্ষতিগ্রস্ত হতে পারে চোখ। তাই খালি চোখে একেবারেই সূর্যগ্রহণ দেখা উচিত নয়। এমনকী, সাধারণ সানগ্লাস, গগলস পরে বা এক্স-রে প্লেট দিয়েও দেখা উচিত নয়। প্রদীপের কালি ফেলা কাচ দিয়েও গ্রহণ দেখা যাবে না। জলে তৈরি হওয়া সূর্যের প্রতিবিম্বের দিকে তাকানো যাবে না। ব্যবহার করা যেতে পারে ঝালাই করার লুকিং গ্লাস। কার্ডবোর্ডে ছোট ছিদ্র করে তার মাধ্যমে সাদা জায়গায় সূর্যের প্রতিবিম্ব তৈরি করে দেখা যেতে পারে। এছাড়াও আয়নাকে ছোট্ট ছিদ্রযূক্ত কালো কাগজ দিয়ে মুড়িয়ে, এমনভাবে রাখতে হবে যাতে সূর্যের আলো সেই ছিদ্র থেকে প্রতিফলিত হয়ে সামনের দেওয়ালে পড়ে। এবং গ্রহণের প্রতিবিম্ব ফুটে ওঠে। গাছের ছায়াতেও খালি চোখে সূর্যগ্রহণ দেখা যেতে পারে। মাটিতে গাছের ছায়ার দিকে তাকালে দেখা যাবে সূর্যের একাধিক প্রতিচ্ছবি। সেক্ষেত্রে সূর্যের আলো আসার জন্য গাছের পাতার ফাঁক পিন হোল ক্যামেরার কাজ করে। সূর্যের দিকে তাকানোর জন্য ব্যবহার করা হয় বিশেষ ধরনের ফিল্টার যুক্ত গগলস। সেটা কারও কাছে থাকলে ব্যবহার করতে পারেন।’

Related articles

চন্দ্রনাথ খুনে উত্তরপ্রদেশ-বিহার থেকে গ্রেফতার ৩! পুলিশের হাতে চাঞ্চল্যকর তথ্য

চন্দ্রনাথ খুনে উত্তরপ্রদেশ এবং বিহার থেকে গ্রেফতার ৩ দুষ্কৃতী। তিন জনের মধ্যেই রয়েছে শার্প শ্যুটারও। এই ঘটনায় শুভেন্দু-সহ...

নবান্নের আগে দলীয় কার্যালয়: সোমবার সকাল থেকেই কর্মব্যস্ত রাজ্যের নতুন মুখ্যমন্ত্রী

শপথ গ্রহণ হয়েছে শনিবার। তবে গুরুত্বপূর্ণ সরকারি কাজ সোমবার থেকেই শুরু করতে চলেছে মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী (Suvendu Adhikary)।...

পুলিশের সামনে আগুন ১০ দোকানে! ডবল ইঞ্জিন দুর্ভোগ তুলে ধরে সরব অভিষেক

রাজ্যে ভোট পরবর্তী হিংসা রুখতে মোতায়েন কেন্দ্রীয় বাহিনী (Central Force)। সদ্য ক্ষমতায় আসা বাংলার বিজেপি সরকার দাবি করছে...

আবারও বিজেপির আগুন-সন্ত্রাস! খেজুরিতে পরপর পুড়ে ছাই দোকান 

বিধানসভা নির্বাচনের ফল প্রকাশের পর থেকে রাজ্যের বিভিন্ন প্রান্তের মতো খেজুরিতেও রাজনৈতিক হিংসার ছবিটা ক্রমেই স্পষ্ট হচ্ছে। গত...