Wednesday, February 11, 2026

সকাল থেকেই ঝড়ো হাওয়ার সঙ্গে প্রবল বৃষ্টিতে ভাসছে দিল্লি

Date:

Share post:

গত কয়েকদিন ধরে দিল্লিতে মাত্রা ছাড়া গরমে নাজেহাল হয়ে উঠেছিলেন মানুষ ৷ সোমবার সকাল থেকেই ঝড়ো হাওয়ার সঙ্গে প্রবল বৃষ্টিতে ভাসছে দিল্লি ও এনসিআর-এর একাধিক এলাকা। গত কয়েকদিনের ভ্যাপসা গরম থেকে কিছুটা হলেও স্বস্তি পেয়েছেন দিল্লিবাসী ৷ দিল্লি ও আশপাশের এলাকায় বর্ষা ২৫ জুন বা তারপরে ঢুকবে বলে জানিয়েছে মৌসম বিভাগ ৷ যদিও দেশের বেশ কিছু জায়গায় বর্ষা ঢুকে গিয়েছে ৷
মৌসম বিভাগের পূর্বাভাস, সোমবার সারাদিনই মেঘলা আকাশ থাকবে ৷ হাল্কা থেকে মাঝারি বৃষ্টি চলবে ৷ সর্বনিম্ন তাপমাত্রা ২৫ ও সর্বোচ্চ তাপমাত্রা ৩৭ ডিগ্রির আশপাশে ঘোরাফেরা করবে ৷ ২৩ জুনও আবহাওয়ার কোনও পরিবর্তন হওয়ার সম্ভাবনা নেই।
ইতিমধ্যেই দিল্লির দিলশাদ  গার্ডেন, দিলশাদ  কলোনি, সীমাপুরি ও উত্তরপ্রদেশের গাজিয়াবাদে বৃষ্টি শুরু হয়ে গিয়েছে ৷ ঠান্ডা হাওয়া বইতে শুরু করেছে ৷
বৃহস্পতিবার দিল্লিতে প্রায় ৪৬ ডিগ্রি পর্যন্ত পৌঁছে গিয়েছিল তাপমাত্রা ৷ তবে আপাতত এই বৃষ্টির জেরে কিছুটা হলেও স্বস্তি মিলেছে ৷

spot_img

Related articles

চিংড়িঘাটায় মেট্রো জট নিয়ে এবার সুপ্রিম দ্বারস্থ রাজ্য 

দীর্ঘদিন ধরে আটকে আছে নিউ গড়িয়া থেকে কলকাতা বিমানবন্দর পর্যন্ত মেট্রো লাইন সম্প্রসারণের (New Garia to Kolkata Airport...

জামনগরে কলেরা আতঙ্ক! শিশুসহ আক্রান্ত অন্তত ৩১

প্রশাসনের গাফিলতিতে ভয়াবহ কলেরার আতঙ্কে জর্জরিত গুজরাতের জামনগরের (Gujrat, Jamnagar) বাসিন্দারা। জামনগর এলাকায় কমপক্ষে ১৫ জনের শরীরে কলেরার...

ট্রিপল ট্যাক্সে চলছে বিজেপির ‘ডবল ইঞ্জিন’, সোশ্যাল মিডিয়ায় তোপ অভিষেকের 

মঙ্গলবার সংসদে বাজেট অধিবেশনের ভাষণে ঝড় তোলার পর এবার নিজের সোশ্যাল হ্যান্ডেলে পোস্ট করে বিজেপিকে তোপ তৃণমূল কংগ্রেসের...

দিনে উধাও শীত, দক্ষিণে উষ্ণতা বৃদ্ধির পূর্বাভাস! 

মাঘ মাস শেষ হওয়ার আগেই দক্ষিণবঙ্গ থেকে কার্যত উধাও শীতের (Winter) আমেজ। সকালে কনকনে ভাব নেই, বেলা বাড়তেই...