Thursday, May 7, 2026

সংঘর্ষের আবহে চিনের নয়া লক্ষ্য স্থির! এবার কোথায়?

Date:

Share post:

গালওয়ানের পর এবার দেপসাংয় ভ্যালি টার্গেট চিনের। প্রাক্তন সেনা কর্তাদের আশঙ্কা, সামরিক শক্তি দিয়ে এবার ওই অঞ্চল কব্জা করার চেষ্টা করবে চিন।

জম্মু-কাশ্মীরে সেনার ১৬ কোরের প্রাক্তন কমান্ডার, অবসরপ্রাপ্ত লেফটেন্যান্ট জেনারেল রামেশ্বর রায় সংবাদমাধ্যমকে জানিয়েছেন, “আগে চিনের পক্ষে দেপসাং ভ্যালি ঘাঁটি গেড়ে থাকা সম্ভব ছিল না। কারণ পাহাড়ের উপরে দৌলত বেগ ওল্ডি বিমানঘাঁটি থেকে ভারত ওই এলাকায় কর্তৃত্ব করে। কিন্তু পরবর্তী পরিস্থিতিতে সে দেশের সেনা দেপসাং ভ্যালির দক্ষিণে, গালওয়ান ভ্যালিতে পাহাড়ের মাথায় চলে এসেছে। এর পরে চিন দেপসাং-এও সামরিক শক্তি বাড়াতে শুরু করবে।”
অন্যদিকে সেনা সূত্রের খবর অনুযায়ী, দেপসাং-এ ইতিমধ্যেই সেনার সংখ্যা বাড়াতে শুরু করেছে চিন। সেখানে প্রকৃত নিয়ন্ত্রণ রেখা লঙ্ঘন করেছে। ওই অঞ্চলে সেনা-র সঙ্গে ট্যাঙ্ক, কামানও মোতায়েন করতে শুরু করেছে। স্পষ্টতই, গালওয়ান ভ্যালি, প্যাংগং লেকের পরে এ বার দেপসাং ভ্যালির দিকে নজর চিনের।

Related articles

মধ্যপ্রদেশের পর উত্তরপ্রদেশ, ফের নৌকাডুবির ঘটনায় নিখোঁজ ৭

মধ্যপ্রদেশের (Madhyapradesh ) জবলপুরে যমুনায় সেই মর্মান্তিক দুর্ঘটনার পরে এবার উত্তরপ্রদেশের (Uttarpradesh )যমুনায় ফের নৌকাডুবির দুর্ঘটনা। বুধবার রাতে...

ভিনরাজ্যে হেনস্থার শিকার টেলিভিশনের জনপ্রিয় অভিনেত্রী! 

বাংলায় যখন নতুন সরকার গঠন হতে চলেছে ঠিক তখন বাংলার অভিনেত্রী ভিন রাজ্যে গিয়ে হেনস্থার শিকার। হায়দরাবাদে (Hyderabad...

পানিহাটির সেন্ট জেভিয়ার্স স্কুলের কাছে বোমাবাজি, আহত ৫ 

উত্তর ২৪ পরগনার মধ্যমগ্রামে শুভেন্দু অধিকারীর আপ্তসহায়কের খুনের ঘটনার মাঝেই এবার পানিহাটিতে (Panihati) বোমাবাজির খবর। সেন্ট জেভিয়ার্স স্কুলের...

পরিকল্পিত খুন! আপ্তসহায়কের মৃত্যুতে রাজনৈতিক ব্যক্তি আক্রমণের পথে হাঁটলেন না শুভেন্দু

আপ্তসহায়ক চন্দ্রনাথ রথের (Chandranath Rath) মৃত্যুর পিছনে ষড়যন্ত্রের অভিযোগ শুভেন্দু অধিকারীর (Subhendu Adhikari)। রীতিমতো রেইকি করে খুন করা...