Monday, April 6, 2026

দুর্নীতির অভিযোগ, পূর্ব মেদিনীপুর জেলা পরিষদের পূর্ত কর্মাধ্যক্ষের ইস্তফা

Date:

Share post:

পূর্ব মেদিনীপুর জেলা পরিষদের পূর্ত কর্মাধ্যক্ষ পদ থেকে ইস্তফা দিলেন তৃণমূল নেতা সোমনাথ বেরা। দলের তরফেই সোমনাথবাবুকে পদত্যাগ করতে বলা হয়েছিলো৷

চাকরি দেওয়ার নামে টাকা নেওয়ার অভিযোগে ওই নেতার বিরুদ্ধে মামলা হয়েছে। ইদানিং তিনি জেলা পরিষদ দফতরেও যেতেন না। সাইক্লোনে ক্ষতিগ্রস্তদের তালিকা তৈরিতে তিনি প্রভাব খাটিয়েছেন বলেও অভিযোগ ওঠে। এমন অভিযোগও ওঠে, তমলুকে নিজের ব্লকে বেশ কয়েকজন দোতলা ও তিনতলা বাড়ির মালিকেও ২০ হাজার টাকা দিয়েছেন। বিতর্কের শুরুতেই তমলুক ব্লকে ক্ষতিপূরণ প্রাপকদের অ্যাকাউন্ট সাময়িকভাবে বন্ধ করা হয়। ওই নেতার বিরুদ্ধে পোস্টারও পড়ে। সোমবার তিনি জেলাশাসকের কাছে ইস্তফা দেন। জেলা সভাপতি শিশির অধিকারি বলেছেন, সোমনাথ বেরাকে পদত্যাগের নির্দেশ দেওয়া হয়েছিল। তাই তিনি ইস্তফা দিয়েছেন৷

Related articles

ভোটার তালিকায় জটিলতা মেটাতে তৎপর কমিশন, সিইও দফতরে বিশেষ দায়িত্বে বিভূ গোয়েল

ভোটার তালিকা সংশোধন তথা এসআইআর প্রক্রিয়া নিয়ে সাম্প্রতিক টানাপড়েনের আবহে রাজ্যের নির্বাচনী পরিকাঠামোয় বড়সড় রদবদল ঘটাল ভারতের নির্বাচন...

গেরুয়া শিবিরে বিতর্কিত বাম নেতা অনিল বসুর পুত্র সৌম্য

বাবা বাম জমানার বিতর্কিত নেতা অনিল বসু (Anil Basu)। এবার তাঁর ছেলে সৌম্য বসুকে এবার দেখা গেল বিজেপির...

কারণ না দেখিয়ে একতরফা সিদ্ধান্ত! খারিজ জ্ঞানেশ কুমারের অপসারণ প্রস্তাব

দেখানোর মতো কোনও সুনির্দিষ্ট যুক্তিই নেই কেন্দ্রের। তাই কোনও কারণ ব্যাখ্যা না করেই সম্পূর্ণ একতরফাভাবে খারিজ করে দেওয়া...

“আগামী ২০ বছর আপনারা মুখ ফেরাবেন না”, শিলিগুড়িতে উন্নয়নের নতুন রোডম্যাপ অভিষেকের

মণীশ কীর্তনিয়া, শিলিগুড়ি গৌতম দেবকে জেতান শিলিগুড়ির রাশ আমার হাতে থাকবে। সরকার তৈরির ৬ মাস পর যখন পুরসভার নির্বাচন...