Sunday, May 17, 2026

টানা ৪ ঘণ্টা মুখে মাথায় মৌমাছি নিয়ে বিশ্ব রেকর্ড তরুণের

Date:

Share post:

মৌমাছি কম বেশি সবাই ভয় পায়। মধু নামাতে গিয়ে হুলের আক্রমণের মুখে পড়তে হয়। এবার মৌমাছির ঝাঁককে নিয়ে বিশ্ব রেকর্ড গড়লেন কেরলের এক তরুণ। টানা ৪ ঘণ্টা মৌমাছির ঝাঁক মুখে এবং মাথায় নিয়ে বসে ছিলেন তিনি। ২৪ বছরের ওই তরুণের নাম নেচার এমএস। গিনেস বুকেও তাঁর নাম উঠল।

জানা গিয়েছে ওই তরুণ মুখ আর মাথাতে ওই মৌমাছির ঝাঁক নিয়ে বসেছিল। বিপজ্জনক হলেও, অসম্ভবকে সম্ভব করে দেখিয়েছেন তিনি। সাংবাদিকদের তিনি জানিয়েছেন, মৌমাছি তাঁর বন্ধু। বাবার থেকেই মৌমাছি সম্পর্কে জেনেছেন তিনি। এই প্রথম নয়। সাত বছর বয়স থেকে মুখে এবং মাথাতে মৌমাছি নিয়ে তিনি ঘুরে বেড়িয়েছেন বলে জানা গিয়েছে।
প্রসঙ্গত, ওই তরুণের বাবা একজন মধু চাষী। তাই ছোট বয়স থেকেই মৌমাছি সম্পর্কে আগ্রহ জন্মায় তাঁর। অনায়াসে নিজের মুখে এবং মাথায় ৬০ হাজার মৌমাছি নিয়ে ঘুরে বেড়াতে পারেন। তাঁর কথায় মৌমাছির সঙ্গে বন্ধুত্ব করতে পারলে সুবিধা হবে মানবজাতির।

Related articles

ISL: স্বপ্নপূরণের সন্ধিক্ষণে ইস্টবেঙ্গল, ডার্বির টিম কম্বিনেশনে চমক দেবেন অস্কার?

রবিবার আইএসএলে সুপার সানডে।  চলতি আইএসএলে খেতাব নির্ণায়ক ম্যাচ রবিবাসরীয় ডার্বি। দীর্ঘ ২ দশকের খরা কাটানোর সুযোগ ইস্টবেঙ্গলের(East...

কোটি টাকার হাতঘড়ি থেকে রহস্যময় ডায়েরি, শান্তনু-জয়ের ‘যোগসূত্র’ নিয়ে বিস্ফোরক ইডি

প্রমোটার, পুলিশ এবং প্রভাবশালী রাজনৈতিক নেতা— এই তিন শক্তির মেলবন্ধনেই কি চলত জমি দখল আর বেআইনি নির্মাণের রমরমা...

IPL: গিল ঝড় থামিয়ে ইডেনে স্বস্তির জয়, টিকে রইল কেকেআরের প্লে-অফের আশা

আইপিএলে(IPL) গুজরাট টাইটান্সকে ২৯ রানে হারাল কেকেআর(KKR), টিকে থাকল প্লে অফের আশা। প্লে অফের লড়াইয়ে থাকতে এই ম্যাচে...

সবুজ সঙ্কেত নবান্নের! কেন্দ্রেরই হাতে যাচ্ছে উত্তরবঙ্গ ও সীমান্তের সাতটি জাতীয় সড়ক

রাজ্যের সাতটি গুরুত্বপূর্ণ জাতীয় সড়ক প্রকল্পের দায়িত্ব আনুষ্ঠানিক ভাবে জাতীয় সড়ক কর্তৃপক্ষ এবং জাতীয় মহাসড়ক ও পরিকাঠামো সংস্থার...