Wednesday, June 24, 2026

লাদাখে হামলার নির্দেশ এসেছিল চিনের শীর্ষ স্তর থেকেই, বলছে মার্কিন গোয়েন্দা রিপোর্ট

Date:

Share post:

লাদাখ সীমান্তে ১৫ জুন রাতে ভারত-চিন সেনার মধ্যে প্রাণঘাতী সংঘর্ষের কারণ খুঁজতে গিয়ে সামনে এল এক বিস্ফোরক তথ্য। ভারত-চিন সেনা পর্যায়ের বৈঠক চলাকালীন গলওয়ান উপত্যকায় রক্তাক্ত সংঘর্ষের কারণ খুঁজতে গিয়ে মার্কিন গোয়েন্দারা জানতে পেরেছেন সেই বিস্ফোরক তথ্য। আর তা হল, চিনের পিপলস লিবারেশন আর্মির জেনারেল পর্যায়ের এক আধিকারিক ভারতীয় বাহিনীর উপর আক্রমণের নির্দেশ দিয়েছিলেন। আমেরিকার গোয়েন্দা অনুসন্ধান রিপোর্ট সূত্রে এই খবর মিলেছে। ভারতকে ‘শিক্ষা’ দিতেই হামলার নির্দেশ দেওয়া হয়েছিল বলে উল্লেখ করা হয়েছে মার্কিন গোয়েন্দা রিপোর্টে।

পূর্ব লাদাখের গলওয়ান উপত্যকা-সহ ওই এলাকায় ভারত-চিন সীমান্তের প্রকৃত নিয়ন্ত্রণরেখায় নিরাপত্তার দায়িত্বে রয়েছে পিএলএ-র ওয়েস্টার্ন কমান্ড। তার নেতৃত্বে রয়েছেন জেনারেল ঝাও জোংকি। এছাড়া আরও কয়েকজন অবসরপ্রাপ্ত সেনা আধিকারিকও কমান্ডের বিষয়ে সিদ্ধান্ত নেন। শি জিনপিং প্রশাসনই তাঁদের নিয়োগ করেছে। মার্কিন গোয়েন্দা রিপোর্টে বলা হয়েছে, এই সেনা আধিকারিকরা মিলেই ভারতীয় সেনার উপর আক্রমণের সিদ্ধান্ত নিয়েছিলেন এবং নীচু স্তরের বাহিনীকে সেই নির্দেশ দিয়েছিলেন। মার্কিন রিপোর্টে ইঙ্গিত, ভারতীয় সেনার উপর হামলার সিদ্ধান্তে সবুজ সংকেত দিয়েছিল কমিউনিস্ট পার্টির সরকারের সর্বোচ্চ নেতৃত্বও।

 

Related articles

ওঁরাও সাংবাদিক: বিধানসভার অধিবেশনে ডেস্কের সংবাদকর্মীদের দাবিতে সরব কুণাল

অবসরপ্রাপ্ত সাংবাদিকদের জন্য মাসিক ৫০০০ টাকা পেনশন বাজেটে বরাদ্দ করেছে বিজেপি সরকার (BJP)। এই বিষয় নিয়ে বুধবার অধিবেশনে...

বিশ্বকাপের মধ্যেই এল খারাপ খবর, দেশে ফিরে গেলেন ফ্রান্স কোচ, দলের দায়িত্বে কে?

বিশ্বকাপে প্রথম দুই ম্যাচ জিতে দুরন্ত শুরু করেছে দল। পাকা হয়ে গিয়েছে নকআউটের টিকিট। এরইমধ্যে ফরাসি শিবিরে এল...

যোগী-রাজ্যে ঝলসে মৃত তরুণীর নিথর দেহ এল জগৎবল্লভপুরের বাড়িতে 

উত্তরপ্রদেশের লখনৌয়ে আগুনে পুড়ে মৃত হাওড়ার জগৎবল্লভপুরের তরুণী অনামিকা সামন্তর (২৭) কফিনবন্দী নিথর দেহ বুধবার আনা হল জগৎবল্লভপুরের...

মোদি সরকার গায়ের জোরে বাড়াল ৩ ভ্যাকসিনের দাম!

জ্বালানির পর এবার বাড়ল ভ্যাকসিনের দাম। বিসিজি, মিজলস-রুবেলা এবং মিজলস—এই তিনটি অপরিহার্য ভ্যাকসিনের সিলিং প্রাইস বাড়িয়ে দিল মোদি...