Sunday, April 26, 2026

তলানিতে যাওয়ার ইতিহাস গড়বে ভারতীয় অর্থনীতি, জানালো IMF

Date:

Share post:

ভারতীয় অর্থনীতির হাল চলতি বছরে কতখানি খারাপ হতে চলেছে, বুধবার তা জানালো IMF বা আন্তর্জাতিক অর্থ ভাণ্ডার৷ সংস্থার বক্তব্য, এ বছর ভারতীয় অর্থনীতির ৪.৫ শতাংশ হারে সঙ্কোচন হবে, যা দেশের এত বছরের ইতিহাসে ‘সর্বনিম্ন’। মহামারির মোকাবিলায় গোটা দেশে দফায় দফায় লকডাউন ঘোষণা করে কেন্দ্র। এর জেরে দেশের যাবতীয় অর্থনৈতিক প্রক্রিয়াই কার্যত বন্ধ হয়ে যায়। ভারতীয় অর্থনীতির এভাবে মুখ থুবড়ে পড়ার কারণ হিসাবে IMF এই যুক্তিই দিয়েছে৷ তবে এটাও বলেছে, ২০২১ সালে ৬% বৃদ্ধির হার নিয়ে ভারতীয় অর্থনীতি ফের ঘুরে দাঁড়াতে পারে৷
পাশাপাশি জানিয়েছে, বিশ্বের অর্থনৈতিক বৃদ্ধির হারও ৪.৯ শতাংশ সংকুচিত হবে৷

ওয়ার্ল্ড ইকোনমিক আউটলুকের সংশোধিত সংস্করণ প্রকাশ করার পর IMF-এর মুখ্য অর্থনীতিবিদ গীতা গোপীনাথ বলেছেন, “২০২০ সালে ভারতীয় অর্থনীতির ৪.৫ শতাংশ হারে সংকোচন হবে, যা ঐতিহাসিক ভাবে সর্বনিম্ন।”

Related articles

‘অসুস্থ’ লোক: হোয়াইট হাউসের হামলার পর বললেন ট্রাম্প, ইরান-যোগের আশঙ্কা!

হোয়াইট হাউসের নৈশভোজে বন্দুকবাজের হামলা নিয়ে চিন্তিত মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প (Donald Trump)। ইতিমধ্যে সেই বন্দুকবাজকে গ্রেফতার করা...

দিল্লিতে বন্ধুর বাড়িতে! খোঁজ মিলল পরিচালক উৎসবের

তিন সপ্তাহের বেশি উৎকণ্ঠা, দুশ্চিন্তা আর অনিশ্চয়তার অবসান ঘটল অবশেষে। পরিচালক ও চিত্রনাট্যকার উৎসব মুখোপাধ্যায়ের (Utsav Mukherjee) সন্ধান...

জঙ্গি হামলার আশঙ্কা: বাংলাদেশে জারি ‘রেড এলার্ট’!

নিষিদ্ধ জঙ্গি সংগঠনের হামলার আশঙ্কায় রেড অ্যালার্ট (Red Alert) জারি করল বাংলাদেশ সরকার (Bangladesh Govt.)। সরকারের তরফ থেকে...

বকেয়া টাকা চাওয়ার ‘শাস্তি’! দিল্লিতে যুবকের হাত কাটলো আততায়ীরা

পাওনা টাকা ফেরত চাওয়াই কাল হলো ৩২ বছর বয়সী এক যুবকের (Delhi Crime)। ঘটনাটি ঘটেছে দিল্লির দ্বারকা একালায়...