Thursday, May 14, 2026

আন্তর্জাতিক বাজারে তেলের দাম কমলে ভারতে বাড়বে কেন? কেন্দ্রকে তোপ সমীরের

Date:

Share post:

পথে নেমে বামেরা প্রতিবাদ জানাল তেলের দাম বৃদ্ধির। আর তৃণমূল কংগ্রেস প্রতিবাদে সাংবাদিক সম্মেলন করে তোপ দাগল কেন্দ্রের বিরুদ্ধে। বিধায়ক সমীর চক্রবর্তী বৃহস্পতিবারের বিকেলে কেন্দ্রকে নিশানা করে বললেন, আন্তর্জাতিক বাজারে তেলের দাম কমছে, ভারতে বাড়ছে। সমীরবাবুর দাবি, ব্যবসার কারণে তেলের দাম বৃদ্ধি নিয়ে তাঁর কিছু বিষয় জানা আছে। তিনি বলেন, তেলের দাম নির্ধারণের বিষয়টি যখন খোলা বাজারের হাতে ছেড়ে দেওয়া হয়েছে, তখন, আন্তর্জাতিক বাজারে তেলের দাম কমলেও ভারতে বাড়ে কোন যুক্তিতে? সোনার মতোই রোজ ওঠানামা কর উচিত। কিন্তু ভারতে টানা ৬মাস ধরে বাড়ছে, বাড়ল টানা ১৯ দিন।

কেন তেলের দাম বৃদ্ধি? ব্যাখ্যা করে বিধায়ক বলেন, তেলে বিপুল উৎপাদন শুল্ক চাপানোর কারণে দাম বাড়ছে। মার্চে লকডাউন শুরুর আগে পেট্রোল ও ডিজেলের প্রতি লিটারে ৩ টাকা উৎপাদন শুল্ক চাপে। মে মাসে লিটার প্রতি পেট্রোলের উপর বাড়তি ১৩ টাকা উৎপাদন শুল্ক চাপে। প্রতি লিটার ডিজেলের উপর ১০ টাকা বাড়তি উৎপাদন শুল্ক চাপে। সব মিলিয়ে তিনমাসে পেট্রোল এর উপর ১৬ টাকা উৎপাদন শুল্ক চাপে, এবং ডিজেলের ওপর বাড়তি ১৩ টাকা উৎপাদন শুল্ক চাপে। অথচ আন্তর্জাতিক বাজারে তেলের দাম ৪০ ডলারের নিচে। লকডাউনের আগে আন্তর্জাতিক বাজারে তেলের দাম ছিল ব্যারেল প্রতি ৭২ ডলার। তখন তেলের দাম ছিল ভারতের বাজারে প্রায় ৭৪ টাকা। আর এই মুহূর্তে আন্তর্জাতিক আন্তর্জাতিক বাজারে ব্যারল প্রতি ক্রুড অয়েলের দাম ৪২ ডলার, আর ভারতে পেট্রোলের দাম পেরিয়ে গিয়েছে লিটার প্রতি ৮১ টাকা। সমীরের তোপ, পেট্রোল-ডিজেলের দাম বৃদ্ধি মানে পরিবহনের দাম বৃদ্ধি, জিনিসপত্রের চড়া দাম। লকডাউনের মাঝে কেন্দ্র আসলে গরিব মানুষকে শাস্তি দিচ্ছে।

Related articles

জ্বালানি বাঁচাতে ‘ওয়ার্ক ফ্রম হোম’! সোমবার আমলাদের মেট্রো সফরের নির্দেশ রেখা গুপ্তার 

মধ্য এশিয়ার যুদ্ধ পরিস্থিতির জেরে বিশ্বজুড়ে তৈরি হওয়া জ্বালানি সংকট মোকাবিলায় কোমর বেঁধে নামল দিল্লি সরকার। বৃহস্পতিবার জ্বালানি...

মনোবল শক্ত রাখুন, লড়াই চলবে: কালীঘাটের বৈঠক থেকে সতীর্থদের বার্তা নেত্রীর 

মনোবল ভাঙলে চলবে না, বরং হারানো জমি পুনরুদ্ধারে দ্বিগুণ শক্তিতে রাস্তায় নামতে হবে— বৃহস্পতিবার কালীঘাটের বাসভবনে দলীয় সাংসদদের...

“১ টাকায় মনোরঞ্জনকে সই করান”, প্রয়াত টুটুকে নিয়ে অজানা কথা শোনালেন দেবাশিস

সদ্য প্রয়াত হয়েছেন মোহনবাগান ক্লাবের প্রাক্তন সভাপতি টুটু বোস(Tutu Bose)। সাড়ে তিন দশকের বেশি সময় ধরে মোহনবাগান ক্লাবকে...

২১ মে ফলতা বিধানসভা কেন্দ্রে ভোটগ্রহণ ঘিরে কড়া নিরাপত্তা ব্যবস্থা

ফল প্রকাশের পরেও রাজ্যে একটি বিধানসভা কেন্দ্রে নির্বাচন। নিশ্ছিদ্র নিরাপত্তার ঘেরাটোপে ২১ মে ফলতা (Falta) বিধানসভা কেন্দ্রে ভোট।...