Thursday, June 4, 2026

ফের জঙ্গি হানা জম্মু ও কাশ্মীরে, নিকেশ ৩ সন্ত্রাসবাদী

Date:

Share post:

ফের জঙ্গি হানা জম্মু ও কাশ্মীরে। ত্রাল এলাকায় নিরাপত্তা রক্ষীদের সঙ্গে তীব্র গুলিবিনিময়ে প্রাণ গেল ৩ সন্ত্রাসবাদীর।
জানা গিয়েছে, বৃহস্পতিবার রাত থেকে দক্ষিণ কাশ্মীরের ত্রালের চেওয়াউল্লার এলাকায় শুরু হয় এনকাউন্টার। শুক্রবার সকাল পর্যন্তও এই গুলির লড়াই চলে । পুলিশ জানিয়েছে, গোলাগুলিতে মারা গিয়েছে তিন সন্ত্রাসবাদী, জখম দুই সশস্ত্র জওয়ানও।
জানা গিয়েছে , মৃত সব জঙ্গি স্থানীয় যুবক।
বৃহস্পতিবার সকালে গোপন সূত্রে খবর আসে যে ওই এলাকায় সন্ত্রাসবাদীরা লুকিয়ে রয়েছে । এরপরই নড়েচড়ে বসেন নিরাপত্তারক্ষীরা । জম্মু ও কাশ্মীর পুলিশ, সেনাবাহিনীর ৪২ রাষ্ট্রীয় রাইফেলস এবং সিআরপিএফ যৌথ অভিযান চালাপোর সিদ্ধান্ত নেয়। গোটা এলাকা ঘিরে ফেলা হয়। জঙ্গিরা কোণঠাসা হয়ে পড়লে এলোপাথাড়ি গুলি চালাতে শুরু করে। তখন পালটা গুলি চালায় নিরাপত্তারক্ষীরাও।
চলতি মাসে এখনও পর্যন্ত এই নিয়ে ১২টি এনকাউন্টার হল দক্ষিণ কাশ্মীরে। নিকেশ হয়েছে ৩৩ জন সন্ত্রাসবাদী।

Related articles

চোটের উদ্বেগের মধ্যেই অনুশীলনে মেসি, বিশ্বকাপের আগেই জিতলেন পুরস্কারও

দুয়ারে বিশ্বকাপ, এবার আর্কষণের কেন্দ্রবিন্দুতে আকর্ষণ এবং অবশ্যই মেসি(Messi)। আর্জেন্টাইন রাজপুত্রকে এক ঝলক দেখার জন্য হোটেলের বাইরে ভিড়...

দলনেত্রীর পাশেই তৃণমূল সাংসদ, মহুয়ার নিশানায় বহিষ্কৃত ঋতব্রত

পরিষদীয় দলের রাশ ঋতব্রত বন্দ্যোপাধ্যায়ের (Ritabrata Bnaerjee) হাতে যাওয়ার পরেই তোলপাড় রাজ্য-রাজনীতি। এই অবস্থায় মমতা বন্দ্যোপাধ্যায়ের (Mamata Banerjee)...

তোলাবাজি, জমিদখল-সহ একাধিক অভিযোগ! বহিষ্কৃত বিধায়ক সন্দীপনের বিরুদ্ধে থানায় নালিশ প্রিয়াঙ্কার

সকালে বিক্ষোভ প্রদর্শনের পরে তৃণমূলের (TMC) বহিষ্কৃত বিধায়ক সন্দীপন সাহার (Sandipan Saha) বিরুদ্ধে থানায় অভিযোগ দায়ের করলেন বিজেপি...

আদি-নব্য দ্বন্দ্বে উত্তপ্ত টলিপাড়া! টেকনিশিয়ান্স স্টুডিও চত্বরে ইট-ডিমবৃষ্টি

টলিপাড়ার সাংগঠনিক কাঠামোয় পরিবর্তনের কথা ঘোষণা করতেই উত্তপ্ত হয়ে উঠল টলি পাড়ার টেকনিশিয়ান্স স্টুডিও চত্বর (Technicians Studio)। বুধবার...