Saturday, June 13, 2026

কাঁথি যাওয়ার পথে কোলাঘাটেই সায়ন্তনকে আটকালো পুলিশ, পথে বসে বিক্ষোভ বিজেপি নেতার

Date:

Share post:

দলীয় কর্মীদের মারধরের ঘটনার প্রতিবাদ জানাতে এবং অপরাধীদের গ্রেফতারের দাবি নিয়ে পূর্ব মেদিনীপুরের কাঁথি যাওয়ার পথে ফের পুলিশি বাধার মুখে পড়লেন রাজ্য বিজেপির সাধারণ সম্পাদক সায়ান্তন বসু। কোলাঘাটের কাছে ফের তাঁর পথ আটকালো পুলিশ। আজ, শুক্রবার কাঁথি অ্যাডিশনাল এসপি-এর সঙ্গে দেখা করতে যাওয়ার পথে তাঁকে আটকে দেয় বিশাল পুলিশবাহিনী।

অগত্যা ওখানেই টানা দু’ঘণ্টা বিক্ষোভ অবস্থানের পর পুলিশ আশ্বাস দেয় দুষ্কৃতীদের দ্রুত গ্রেফতার করা। পুলিশের আশ্বাস পেয়ে সায়ন্তন বসু বিক্ষোভ তুলে নেন। এবং জানান, দুষ্কৃতীদের আগামী সপ্তাহের মধ্যে গ্রেফতার না করলে বৃহত্তর আন্দোলনে নামবে বিজেপি।

Related articles

নীরব-মামলায় পিএনবি কর্তাদের ক্লিনচিট দিল সিবিআই, বিশেষ আদালত থেকে মামলা সরল ম্যাজিস্ট্রেট কোর্টে

পঞ্জাব ন্যাশনাল ব্যাঙ্ক (পিএনবি) জালিয়াতি মামলায় বড়সড় মোড়। পলাতক হিরে ব্যবসায়ী নীরব মোদির কোটি কোটি টাকা হাতিয়ে নেওয়ার...

যুব তৃণমূল সভানেত্রীর পদ থেকে সায়নীর বিদায়: গুরুত্বপূর্ণ দায়িত্বে কুণাল

নতুন করে সংগঠনকে সাজিয়ে তুলছেন নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। সেই পথে একগুচ্ছ সাংগঠনিক সিদ্ধান্ত নেওয়া হল। শনিবার নেত্রীর বাসভবনে...

স্মার্ট মিটার বাধ্যতামূলক! রাজ্য সরকারের সিদ্ধান্তের বিরোধিতায় সরব যৌথ মঞ্চের নেতা ভাস্কর

সরকারি কর্মীদের বাড়িতে স্মার্ট মিটার বাধ্যতামূলক! রাজ্যের তহবিল থেকে যাঁরা বেতন, সাম্মানিক বা পারিশ্রমিক পান— সেই সমস্ত শিক্ষক,...

ঈদে ‘না’, যোগ দিবসে সেই রেড রোড আটকেই প্রধানমন্ত্রীর অনুষ্ঠান!

সাধারণ মানুষের অসুবিধা করে কোনও ধর্মীয় অনুষ্ঠান করা যাবে না। বাংলায় ক্ষমতা দখলের পরে মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর নেতৃত্বে...