Friday, May 15, 2026

সুখবর: এবার ৫ ঘণ্টার পথ আসা যাবে মাত্র দেড় ঘণ্টায়!

Date:

Share post:

পেট্রোল-ডিজেলের দাম বাড়ছে প্রায় প্রতি দিন। এদিকে করোনা পরিস্থিতিতে যানবাহনের সমস্যা! জেলা থেকে কলকাতায় রোজ যাতায়াত প্রায় মাথাব্যথার কারণ হয়ে দাঁড়িয়েছে সাধারণ মানুষের।

এবার মিলবে কিছুটা স্বস্তি। ১ জুলাই থেকে শুরু হচ্ছে চন্দননগর টু কলকাতার মিলেনিয়াম ঘাট পর্যন্ত দ্রুতগতির জলযান পরিষেবা। সোম থেকে শুক্রবার ব্যস্ত অফিস টাইমে এই দ্রুতগতির জলযান চন্দননগর থেকে কলকাতা পৌঁছে দেবে মাত্র ঘণ্টা দেড়েকে। সকাল ৮টায় চন্দননগর থেকে যাত্রা শুরু করে শেওড়াফুলি, দক্ষিণেশ্বর ছুঁয়ে কলকাতার মিলেনিয়াম জেটিতে পৌঁছবে সকাল সাড়ে ৯টা নাগাদ। অফিস ফেরত বাড়ি ফেরার সময়ে এই দ্রুতগতির জলযান মিলেনিয়াম ঘাট ছাড়বে বিকেল ৪টের সময়ে। চন্দননগর পৌঁছবে  বিকাল ৫ টা ৪৫ মিনিট নাগাদ।

সাধারণভাবে চন্দননগর কিংবা ব্যান্ডেল থেকে এখন যে জলযান কলকাতা যাতায়াত করে তাতে সময় লেগে যায় সাড়ে ৪ থেকে ৫ ঘণ্টা। ঘণ্টায় ১০ কিলোমিটার বেগে চলা সাধারণ জলযানে কলকাতা পৌঁছতে দিনের অনেকটা সময়ই চলে যায় যাত্রীদের।
অসপ্রে ওয়াটার ওয়েজের দ্রুতগতির জল পরিবহণ সেবা চালু হলে ব্যান্ডেল, চুঁচুড়া, হুগলি-সহ পার্শ্ববর্তী জেলার বিস্তীর্ণ এলাকার মানুষের সঙ্গে কলকাতার যোগাযোগ সহজ হবে বলে মনে করছেন অসপ্রে ওয়াটারওয়েজের কর্ণধার অঞ্জন সিনহা।

Related articles

১০ ঘণ্টার ম্যারাথন জেরা! সোনা পাপ্পু-কাণ্ডে ইডির হাতে গ্রেফতার ডিসি শান্তনু

সোনা পাপ্পুর প্রতারণা মামলায় বড়সড় মোড়। বৃহস্পতিবার সিজিও কমপ্লেক্সে প্রায় সাড়ে ১০ ঘণ্টা ম্যারাথন জিজ্ঞাসাবাদের পর কলকাতা পুলিশের...

আকাশবাণীর নব্বই বছর! ধ্রুপদী সুরের মূর্ছনায় মাতল যাদুঘর প্রেক্ষাগৃহ

ভারতীয় গণমাধ্যম ও সংস্কৃতির অবিচ্ছেদ্য অংশ আকাশবাণী। এই প্রতিষ্ঠানের পথচলার নব্বই বছর পূর্ণ হওয়া উপলক্ষে কলকাতার বুকে আয়োজিত...

সাড়ে ৬ হাজার পদে কর্মী নিয়োগ! ঘোষণা পঞ্চায়েতমন্ত্রী দিলীপের

পঞ্চায়েত স্তরে প্রায় সাড়ে ছয় হাজার কর্মী নিয়োগের সম্ভাবনার কথা জানালেন রাজ্যের পঞ্চায়েতমন্ত্রী দিলীপ ঘোষ। এদিন তিনি বলেন,...

কাকলিকে সরিয়ে কল্যাণকেই লোকসভার মুখ্যসচেতক করলেন মমতা, ‘দিদি’কে কৃতজ্ঞতা সাংসদের

৯ মাসের মধ্যেই পুরনো পদে কল্যাণ বন্দ্যোপাধ্যায় ফেরালেন তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায়। সাংসদ কাকলি ঘোষ দস্তিদারকে সরিয়ে ফের...