Tuesday, June 23, 2026

বিপন্ন এলাকায় নীলাদ্রি ও বন্ধুরা

Date:

Share post:

এখনও টাটকা আমফানের স্মৃতি। ২০ মে বাংলায় আছড়ে পড়েছিল ঘূর্ণিঝড় আমফান। তাতে বিপুল ক্ষতির মুখে পড়ে সুন্দরবনের বিভিন্ন এলাকা। ঘর বাড়ি ভেঙে গিয়েছে বহু মানুষের। কার্যত ঘরছাড়া হয়ে দিন কেটেছে তাঁদের। এবার সেই সব মানুষদের দিকে সাহায্যের হাত বাড়িয়ে দিলেন নীলাদ্রি ও বন্ধুরা। খাবার সহ নিত্য সামগ্রী নিয়ে শনিবার তাঁরা পাড়ি দেন সুন্দরবনের প্রত্যন্ত গ্রামে। নীলাদ্রি সেনগুপ্ত এবং তাঁর বন্ধুরা স্কটিশ চার্চ স্কুলের ১৯৯৫ সালের ব্যাচ। আমফান দুর্গতদের পাশে দাঁড়ালেন তাঁরা। শনিবার সকালে স্টিমারে করে তাঁরা সুন্দরবন যান। মাতলার পাড়ে দাঁড়িয়ে তাঁদের জন্য অপেক্ষা করছিল সারি সারি মাথা। জলকাদা ভেঙে হাজির হয়েছিলেন সাধারণ মানুষ। তাঁদের হাতে এদিন প্রয়োজনীয় সামগ্রী তুলে দিলেন নীলাদ্রি সেনগুপ্তরা।

Related articles

শ্যামাপ্রসাদের প্রয়াণ দিবসে জোড়়া কর্মসূচি, পূর্বতন ২ সরকারকে নিশানা মুখ্যমন্ত্রীর

মঙ্গলবার  সকালে শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায়ের  প্রয়ান দিবস উপলক্ষ্যে জোড়়া কর্মসূচিতে অংশ নিলেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী(Suvendu Adhikari )। প্রথমে ক্যাওড়াতলা...

৩ মাস ধরে নিখোঁজ, দুর্গাপুরের পড়ুয়া তরুণীর খোঁজ মিলল বিধাননগরে

তিন মাসেরও বেশি সময় ধরে নিখোঁজ, এদিকে মেয়ের খোঁজ পেতে তাঁর ছবি দেওয়া প্ল্যাকার্ড ঝুলিয়ে রাস্তায় ঘুরছিলেন অসুস্থ...

প্রয়াত বাংলা সাহিত্য ও ব্যাকরণের পথিকৃৎ লেখক কালীপদ চৌধুরী

প্রয়াত বাংলা সাহিত্য ও ব্যাকরণের পথিকৃৎ লেখক কালীপদ চৌধুরী(Kalipada Chowdhury )। মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল ৯৪। পরিবার সূত্রে খবর,...

বাজেটে অর্থ বরাদ্দ রাজ্যের, দেশের মধ্যে বড় তকমা পাবে JU?

সোমবার বিধানসভায় ঘোষণা হয়েছে রাজ্য বাজেট। শিক্ষার ক্ষেত্রে এসেছে বড়সড় বরাদ্দ করেছেন অর্থমন্ত্রী স্বপন দাশগুপ্ত।  আগামী ৫ বছরে...