Saturday, June 20, 2026

দরকার হলে স্টেশনের স্টল থেকে বেডরোল, লিনেন কিনতে হবে যাত্রীদের

Date:

Share post:

ভারতীয় রেলের ‘নিউ নর্ম্যাল বাণিজ্য’৷

মহামারির আবহে দূরপাল্লার যাত্রীবাহী স্পেশাল ট্রেনে বেডরোল, লিনেন দেওয়া বন্ধ করেছে রেল৷ তবে ঠিক হয়েছে এবার থেকে স্টেশনের স্টল থেকে সে সব বিক্রি করবে রেল। এর অর্থ, যাত্রীরা এতদিন যা বিনামূল্যে পেতেন, প্রয়োজন হলে এবার তা কিনতে হবে।

রেলমন্ত্রকের এই নির্দেশিকাকে কেন্দ্র করে বিতর্কের সৃষ্টি হয়েছে। প্রশ্ন উঠেছে, মহামারির আবহে চলন্ত ট্রেনে যদি নিরাপত্তার কারনে বেডরোল, লিনেন দেওয়া রেল বন্ধ করে দেয়, তাহলে তারাই আবার সেগুলির বিক্রির ব্যবস্থা করছে কেন? রেলবোর্ড আগেই জানিয়েছিল, বর্তমান পরিস্থিতির কথা মাথায় রেখে যেমন ট্রেনে খাবার দেওয়া হবে না, তেমনই সরবরাহ করা হবে না বেডরোল, লিনেন। থাকবে না পর্দাও। বরং পানীয় জল, খাবার থেকে শুরু করে চাদর, বালিশ, কম্বল বাড়ি থেকে নিয়ে যাওয়ার জন্যই যাত্রীদের পরামর্শ দিয়েছিল রেলমন্ত্রক। সেইমতোই তো পদক্ষেপ করছেন সাধারণ যাত্রীরা। তাহলে এবার বিক্রি করার সিদ্ধান্ত কোন স্বার্থে ?

রেল জানিয়েছে, স্টেশনের বিভিন্ন MPS বা মাল্টি-পারপাস স্টলে বেডরোল কিটস এবং এই সংক্রান্ত অন্যান্য সামগ্রী যথেষ্ট আছে কি না, তা খতিয়ে দেখতে ইতিমধ্যেই জোনগুলিকে নির্দেশ দিয়েছে রেল। বেডরোলের পাশাপাশি স্টেশনের ওইসব স্টলে বিক্রি হবে ফেস মাস্ক, হ্যান্ড স্যানিটাইজার, গ্লাভসও। রেল বোর্ডের নতুন নির্দেশিকায় বলা হয়েছে, কোনও পরিস্থিতিতেই MRP-র থেকে বেশি দামে বেডরোল, মাস্ক, স্যানিটাইজার, গ্লাভস বিক্রি করা যাবে না।

Related articles

এটাই নাকি রাজ্যের নিরপেক্ষ প্রশাসন! ওসির চেয়ারে মন্ত্রী

মুখ্যমন্ত্রী বলছেন নিরপেক্ষ প্রশাসন। পুলিশ চলবে আইন মেনে। সরকার হস্তক্ষেপ করবে না। বাস্তব ঘটনা দেড় মাসেই প্রকাশ্যে। একটি...

ফ্রিজ তৃণমূলের তিনটি ব্যাঙ্ক অ্যাকাউন্ট! ‘আগে ভোট জেতার টাকা ফেরাক বিক্ষুব্ধরা’, পাল্টা হুঁশিয়ারি কুণালের

তৃণমূল কংগ্রেসের তিনটি ব্যাঙ্ক অ্যাকাউন্ট ফ্রিজ! রাজ্য পুলিশের সাইবার সেলে চিঠি ব্যাঙ্ক কর্তৃপক্ষের। যেখানে সব মিলিয়ে রয়েছে প্রায় ৪৪০...

বিরোধী দলনেতা বিতর্ক: সিঙ্গল বেঞ্চের নির্দেশকে চ্যালেঞ্জ করে ডিভিশন বেঞ্চে শোভনদেব

রাজ্যে বিরোধী দলনেতা নির্বাচন ঘিরে তৈরি হওয়া আইনি লড়াই এবার পৌঁছাল ডিভিশন বেঞ্চে। বিধানসভার স্পিকার রথীন্দ্রনাথ বসুর সিদ্ধান্তকে...

‘Keep Shining’, রাহুলকে জন্মদিনের শুভেচ্ছা অভিষেকের

লোকসভার বিরোধী দলনেতা রাহুল গান্ধীকে জন্মদিনের শুভেচ্ছা জানালেন সাংসদ তথা তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়। শুক্রবার এক্স মাধ্যমে...