Monday, March 16, 2026

“জাতীয় স্বার্থের জন্য ক্ষতিকারক” সংবাদ সংস্থা পিটিআইকে চিঠি প্রসার ভারতীর

Date:

Share post:

জাতীয় স্বার্থ মেনে খবর প্রকাশ করে না প্রেস ট্রাস্ট অফ ইন্ডিয়া। পিটিআইয়ের বিরুদ্ধে সরব হয়েছে প্রসার ভারতী। সংবাদ সংস্থার বিরুদ্ধে প্রসার ভারতী অভিযোগ, “জাতীয় স্বার্থের জন্য ক্ষতিকারক এবং ভারতের আঞ্চলিক অখণ্ডতা ক্ষুণ্ণ করে।”

ঘটনার সূত্রপাত দিন কয়েক আগে। ভারতে নিযুক্ত চিনা রাষ্ট্রদূতের একটি সাক্ষাৎকার প্রকাশ করে পিটিআই। নিয়ন্ত্রণরেখায় সংঘর্ষের জন্য ভারতকেই দায়ী করেছিলেন ওয়েইডং। যদিও ভারতীয় ভূখণ্ডে চিনা বাহিনীর অনুপ্রবেশ নিয়ে কোনও মন্ত্রব্য করেননি চিনা রাষ্ট্রদূত। এই সংবাদ প্রকাশ ঘিরেই ক্ষুব্ধ প্রসার ভারতী। জাতীয়বাদ বিরোধী’ তকমা দিয়েছে সংবাদ সংস্থাকে।
শনিবার পিটিআইয়ের মার্কেটিং প্রধানকে চিঠি দেন প্রসার ভারতীর নিউজ সার্ভিসের দায়িত্বপ্রাপ্ত সমীর কুমার। ওই চিঠিতে উল্লেখ করা হয়েছে, পিটিআইয়ে প্রকাশিত খবর জাতীয় স্বার্থের বিরোধী। সংবাদ সংস্থার কার্যকলাপ পর্যালোচনা করা হচ্ছে। একইসঙ্গে সংবাদ সংস্থার সঙ্গে সম্পর্ক রাখার প্রয়োজন আছে কি না তাও পর্যালোচনা করা হবে।”

spot_img

Related articles

রান্নার গ্যাসের মূল্যবৃদ্ধি-সরবরাহে সমস্যার প্রতিবাদে রাজপথে মমতার মহামিছিলে জনসুনামি

রান্নার গ্যাসের মূল্যবৃদ্ধি ও বাণিজ্যিক গ্যাস (LPG Price Hike Protest) সরবরাহে কেন্দ্রের হঠকারী সিদ্ধান্তের প্রতিবাদে সোমবার কলকাতার রাজপথে...

তৎকালে টেনশন নেই, ১০০০ কোটি খরচ করে ভোলবদল ভারতীয় রেলের!

সকাল ১০টা বা ১১টা বাজলেই আইআরসিটিসি-র (IRCTC) সাইটে রেলের (Indian Railways) টিকিট কাটতে গেলে যেন তাড়াহুড়ো লেগে যায়!...

রোহিত না কি শুভমন? ট্রফি জয়ের কারিগর নিয়ে বিসিসিআইয়ের ভুলে বিতর্ক তুঙ্গে

টি২০ বিশ্বকাপ জয়ের রেশ এখনও কাটেনি, এরই মধ্যে অনুষ্ঠিত হল বিসিসিআইয়ের বার্ষিক পুরস্কার বিতরণী অনুষ্ঠান। গালা ইভেন্টেই চরম...

ওড়িশায় দুই মেয়েকে কুয়োয় ফেলে ‘খুন’,আত্মঘাতী মা!

মর্মান্তিক! দুই নাবালিকা (Double Murder Case) মেয়েকে কুয়োর জলে ফেলে খুন (Mother Kills Daughter)। শুধু তাই নয়, তার...