Wednesday, May 13, 2026

অকৃতজ্ঞ রাজনীতির বলি: পি ভি নরসিংহ রাও

Date:

Share post:

আজ প্রাক্তন প্রধানমন্ত্রী পি ভি নরসিংহ রাওয়ের জন্মদিন। আজ তিনি প্রয়াত। একরাশ অভিমান নিয়ে উপেক্ষিত, অপমানিত রাও বিদায় নিয়েছেন।

অথচ এই নরসিংহ রাও একটা সময়ে কংগ্রেসের মান ইজ্জত বাঁচিয়েছেন। দেশকে সমৃদ্ধ করেছেন।

রাজীব গান্ধী যখন নিহত হন, নরসিংহ রাও তখন অবসরের মুডে। বিরাট পণ্ডিত দক্ষিণী এই সফল নেতাকে কংগ্রেস ঐকমত্যের প্রার্থী হিসেবে প্রধানমন্ত্রী করে। দলের সভাপতিও করে।

পাঁচ বছরের পুরো মেয়াদ সংখ্যালঘু সরকার চালান নরসিংহ। সাফল্যের সঙ্গে।

বামেদের সমর্থন জরুরি। অথচ মনমোহন সিংকে অর্থমন্ত্রী করে এনে সংস্কারের সাহসী দরজা খুলেছিলেন রাওই।

দলে সাংগঠনিক নির্বাচন শুরু করা থেকে বহু কাজ করেছিলেন।

কিন্তু কংগ্রেসের গোষ্ঠীবাজি সামলাতে পারেননি।

যে মানুষটি পাঁচ বছর ভারসাম্যের খেলায় সংখ্যালঘু সরকার চালিয়ে কংগ্রেসের মুখরক্ষা করলেন, ১৯৯৬ সালে সরকার পড়ে যেতেই দলের অনেকে নখদাঁত বার করলেন।

প্রতিপদে অপমানিত হলেন রাও।
পেলেন না গান্ধীবাড়ির সমর্থন।
একসময়ে যে সীতারাম কেশরী রাওয়ের পায়ে মাথা ছোঁয়াতেন, রাওকে সরিয়ে তিনিই হলেন সভাপতি।

দুর্নীতির অভিযোগের কলঙ্ক লাগল রাওয়ের গায়ে। আদালত কারাদণ্ড দিল। সময়মত জামিন না মিললে কপালে অশেষ দুঃখ ছিল।

শেষ পর্যন্ত কোণঠাসা, মূলস্রোতের বাইরে ছিলেন পিভি নরসিংহ রাও। অমন পণ্ডিত, দক্ষ রাজনীতিবিদের শেষ পরিণতি ছিল চোখের জলে ভেজা।

আজও কংগ্রেস তাঁকে প্রাপ্য সম্মান ও স্বীকৃতি ফিরিয়ে দেয়নি। স্মৃতিচারণটি থাকে রুটিনমাফিক। সম্ভবত গান্ধী পরিবারের বাইরের প্রথম পুরো মেয়াদের কংগ্রেসি প্রধানমন্ত্রীকে যোগ্য সম্মান দিতে অনেকের আপত্তি ছিল। রাও-ও গান্ধীবাড়ির ঘনিষ্ঠদের অঙ্গুলিহেলনে চলতে রাজি ছিলেন না। তাঁর সময়টা ছিল এক বিচিত্র অধ্যায়।

Related articles

রাজ্যে এবার থেকে ‘আইন মেনে’ গো-হত্যা: আইন কার্যকর করা শুরু নতুন সরকারের

বিজেপি শাসিত দেশের অন্যান্য রাজ্যের মতো এবার বাংলাতেও গো-হত্যায় আইনি পথে বর্তমান বিজেপি সরকার। রাজ্যের স্বরাষ্ট্র মন্ত্রকের জারি...

নতুন বাস কেনা, মহিলাদের ভাড়ায় ছাড়: সরকারি সিদ্ধান্তে বাস সংগঠনের একাধিক প্রশ্ন

রাজ্যের ক্ষমতায় আসার পরে একের পর এক নতুন সিদ্ধান্ত ঘোষণা করেছে বিজেপির সরকার। পরিবহন তার মধ্যে অত্যন্ত গুরুত্বপূর্ণ।...

দুধের প্যাকেটে জ্বালানির আঁচ, মধ্যবিত্তের পকেটে টান দিয়ে দাম বাড়ল আমুলের

একেই মূল্যবৃদ্ধির বাজারে নাভিশ্বাস উঠছে সাধারণ মানুষের, তার ওপর এবার পকেটে টান দিয়ে দাম বাড়ল দুধের। লিটার পিছু...

চিংড়িহাটায় মেট্রোর অসমাপ্ত কাজ শুরু: পরপর দুই সপ্তাহ ৬০ ঘণ্টা করে যান নিয়ন্ত্রণ

দুই পথের যান নিয়ন্ত্রণ করে এবার শুরু হচ্ছে চিংড়িহাটা এলাকায় মেট্রোর বাকি থাকা সংযোগস্থল তৈরির কাজ। দুই দফায়...