Thursday, March 19, 2026

বিজেপি শাসিত রাজ্যে নৃশংসভাবে খুন বিশ্ব হিন্দু পরিষদের নেতা

Date:

Share post:

ফের নৃশংস হত্যাকাণ্ডের ভিডিও ভাইরাল সোশ্যাল মিডিয়ার। এবার আততায়ীদের হাতে খুন হলেন বিশ্ব হিন্দু পরিষদের নেতা। ঘটনা মধ্যপ্রদেশের হোশাঙ্গাবাদ জেলার। সেই সময় প্রায় দশজন আততায়ী ছিল। ওই নেতাকে গুলি করে খুন করা হয়।

মধ্যপ্রদেশের এক পুলিশ কর্তা জানিয়েছেন, নিহত ৩৫ বছর বয়সী রবি বিশ্বশর্মা ছিলেন মধ্যপ্রদেশে বিশ্ব হিন্দু পরিষদের গো-সুরক্ষা শাখার প্রধান। ভোপাল থেকে ১৪৬ কিলোমিটার দূরে হোশাঙ্গাবাদ জেলার পিপারিয়া নামে এক অঞ্চলে খুন করা হয়েছে রবিকে।

পুলিশ সূত্রে খবর, হোশাঙ্গাবাদে একটি সভা থেকে রবি দুই সহযোগীকে নিয়ে ফিরছিলেন। সেই সময় হামলাকারীদের একটি গাড়ি তাঁর গাড়ির পথ আটকে দাঁড়ায়। এরপর গাড়ি থেকে হামলাকারীরা একে একে নেমে আসে। তাদের প্রত্যেকের হাতে থাকে লাঠি, লোহার রড বা কারো হাতে ছোরা। শেষ পর্যন্ত বিশ্ব হিন্দু পরিষদের ওই নেতাকে পিটিয়ে খুব কাছ থেকে গুলি করে হত্যা করা হয়।

হোশাঙ্গাবাদ জেলার পুলিশ সুপার সন্তোষ সিং গৌর বলেছেন, প্রাথমিক তদন্তের পর মনে হচ্ছে ব্যক্তিগত শত্রুতার জেরেই খুন। এর সঙ্গে রাজনৈতিক কোনও সম্পর্ক নেই। মান্ডির দখল নিয়ে দু-পক্ষের বিরোধের জেরেই খুন হন রবি।

ওই ১০ হামলাকারীর বিরুদ্ধে এফআইআর দায়ের করা হয়েছে। পুলিশের তরফে দাবি, আততায়ীরা রবির পূর্বপরিচিত।

অন্যদিকে, পুলিশ সূত্রে জানা গিয়েছে, ওই আততায়ীদের সম্পর্কে কেউ কোনও খোঁজ দিতে পারলে দেওয়া হবে ১০ হাজার টাকা আর্থিক পুরস্কার।

spot_img

Related articles

ভিন রাজ্যে অবজার্ভারের দায়িত্বে বাংলার ১৫ আইপিএস, নয়া নির্দেশ কমিশনের

নবান্নের তরফে অপসারিত ১৯ জন আইপিএস অফিসারকে নতুন দায়িত্ব দেওয়ার ঘোষণার পরেই ফের প্রশাসনিক স্তরে নড়াচড়া। বুধবারই নির্বাচন...

অভিমান ভুলে আশীর্বাদ, প্রার্থী দেবাংশুকে জয়ের ‘টিপস’ দিলেন অসিত মজুমদার

রাজনীতির ময়দানে চব্বিশ ঘণ্টাও দীর্ঘ সময়। মঙ্গলবার কালীঘাট থেকে প্রার্থী তালিকা ঘোষণার পর যা ছিল চরম অসন্তোষ আর...

বনগাঁর রাজনীতির ‘ঘরের মেয়ে’ এবার বিধানসভার লড়াইয়ে, চর্চায় ঋতুপর্ণা

তিনি রাজনীতির আঙিনায় নতুন নন, কিন্তু বিধানসভার মহাযুদ্ধে পা রাখছেন এই প্রথমবার। ২০২৬-এর বিধানসভা নির্বাচনে উত্তর ২৪ পরগনার...

শুক্রবারই অতিরিক্ত ভোটার তালিকা? নিরাপত্তা পরিস্থিতি পর্যালোচনায় বৈঠক হাইকোর্টের

বিশেষ নিবিড় সংশোধন (এসআইআর) প্রক্রিয়ার পর পশ্চিমবঙ্গে অতিরিক্ত ভোটার তালিকা প্রকাশ করা হতে পারে শুক্রবারই। তার আগে রাজ্যের...