Sunday, June 14, 2026

এবার সাবধানী অনুব্রত নকুলদানা- পাচনের দাওয়াই ছেড়ে বোঝালেন আম-মুকুলের তত্ত্ব

Date:

Share post:

খুব দূরে নয় ২০২১-এর নির্বাচন। তাই এবার সতর্ক বীরভূমের তৃণমূল নেতা অনুব্রত মণ্ডল। তাই এখন নকুলদানা-গুড়-বাতাসা-ভালোবাসা এবং পাচনের দাওয়াই নেই সাবধানী অনুব্রতর বক্তব্যে। গোষ্ঠীদ্বন্দ্বে জর্জরিত খয়লাশোলে কর্মী সম্মেলনে তিনি শুধু কথা বললেন আম এবং মুকুল সম্পর্কে।

অনুব্রতর সাফ কথা, আম খেতে গেলে মুকুল ঝরালে হবে না। আম গাছ থেকে মুকুল ঝরে গেলে কি আর আম ফলে। শতবার আমগাছ নাড়ালেও আম পড়বে না। দলকে বাঁচিয়ে রাখতে হবে। দল ছাড়া কারওর কোনও দাম নেই। দল না থাকলে আমি, আপনি কেউ নই। এরপর থেকে কর্মীদের উদ্দেশে বলেন, যদি কারও কাছ থেকে আপনি ৫ হাজার টাকা নেন, তাহলে সে কি আর আপনাকে ভোট দেবে! অতএব টাকা নেওয়া বন্ধ করুন। এসব বরদাস্ত করা হবে না। দলকে রক্ষা করুন। কারণ দল টিকে থাকলেই আপনি-আমি।

সবাইকে এক হয়ে চলার প্রসঙ্গে এদিন তিনি বলেন, পারস্পরিক বিরোধ মিটিয়ে একসঙ্গে চলতে হবে। আর দুর্নীতি থেকে শত হস্ত দূরে থাকতে হবে। মানুষের পাশে থাকতে হবে। বেচাল হলেই নেওয়া হবে কড়া ব্যবস্থা।

অন্যদিকে অনুব্রত মুকুল ঝরানো প্রসঙ্গে বিজেপির প্রতিক্রিয়া, আসলে অনুব্রত মণ্ডল আম খেতে চান। তিনি কর্মীদের বোঝাতে চেয়েছেন আগে ভোটে জিতুন। তারপর জায়গা পাকা করে যত ইচ্ছা আম খান।

Related articles

বুদ্ধিজীবীরা নীরব কেন? বাংলায় ফের গণধর্ষণে সরব বিরোধীরা

নারী সুরক্ষার একগুচ্ছ প্রতিশ্রুতি দিয়ে রাজ্যে ক্ষমতায় এসেছে নতুন সরকার। কিন্তু খোদ শাসকের সেই আশ্বাস ও প্রতিশ্রুতির পরেও...

দৃষ্টিহীনের সুরের লড়াই! রূপোলি পর্দায় দৃষ্টিহীনদের যাপনচিত্র নিয়ে এল ‘আঁখি’

চোখের আলো নেই, কিন্তু মনের গভীরে লুকিয়ে থাকা সুরের জোরেই সমাজের মূল স্রোতে জায়গা করে নেওয়ার অদম্য লড়াই।...

তৃণমূল ছাড়লেন মানস ভুঁইয়া: মমতাকে চিঠি

কংগ্রেস ছেড়ে তৃণমূল হয়ে এবার কি বিজেপির পথে মানস ভুঁইয়া? তৃণমূলের দুঃসময়ে যখন বিধায়ক থেকে সাংসদরা দল ছেড়ে...

নীরব-মামলায় পিএনবি কর্তাদের ক্লিনচিট দিল সিবিআই, বিশেষ আদালত থেকে মামলা সরল ম্যাজিস্ট্রেট কোর্টে

পঞ্জাব ন্যাশনাল ব্যাঙ্ক (পিএনবি) জালিয়াতি মামলায় বড়সড় মোড়। পলাতক হিরে ব্যবসায়ী নীরব মোদির কোটি কোটি টাকা হাতিয়ে নেওয়ার...