Friday, May 22, 2026

বিশ্বের নামী সংস্থারা বিজ্ঞাপন সরালো ফেসবুক থেকে! ব্যাপক ক্ষতির সম্মুখীন জুকারবার্গ

Date:

Share post:

একের পর এক বর্ণবিদ্বেষমূলক পোস্ট ফেসবুকে। এই কারণেই বিশ্বের নামী সংস্থা বিজ্ঞাপন সরিয়ে নিচ্ছে বিশ্বের জনপ্রিয়তম সোশ্যাল মিডিয়া ফেসবুক থেকে। চিন্তায় ফেসবুকের কর্ণধার মার্ক জুকারবার্গ। বিজ্ঞাপন সরিয়ে নেওয়ার জন্য ফেসবুক ৭.২ মার্কিন বিলিয়ন ডলারের ক্ষতির মুখে পড়েছে।

সম্প্রতি ইউনিলিভার সোশ্যাল মিডিয়ায় পণ্যের বিজ্ঞাপন বয়কট করায় চরম ক্ষতির মুখে পড়েছে ফেসবুক। ইউনিলিভার জানিয়েছে, জুকারবার্গের সংস্থার সঙ্গে সবরকম সম্পর্ক ছিন্ন করলো।

ব্লুমবার্গ বিলিওনেয়ার সূচক অনুসারে, ব্যাপক ক্ষতি হয়েছে জুকারবার্গ ও তাঁর সংস্থার। ফলে একধাক্কায় বিশ্বের ধনীতম ব্যক্তিদের তালিকায় চার নম্বরে নেমে গিয়েছেন সংস্থার জুকারবার্গ।

বিজ্ঞাপন বন্ধের তালিকায় শুধু ইউনিলিভার-ই নয়, রয়েছে ভেরিজন কমিউনিকেশন থেকে শুরু হারশের মতো নামী সংস্থাও। সবার একই অভিযোগ, জুকারবার্গের সংস্থা বর্ণবিদ্বেষ, উসকানিমূলক পোস্ট, ভুয়ো তথ্য শেয়ারে নজরদারিতে ব্যর্থ।

এই প্রসঙ্গে শুক্রবার ফেসবুকের কর্ণধার মার্ক জুকারবার্গ বলেছেন, “পাঠযোগ্য পোস্টও যদি তা সোশ্যাল প্ল্যাটফর্মের নিয়ম ভাঙে তাহলে ব্যবহারকারীকে সতর্ক করা হবে। এর জন্য ব্যবহার করতে হবে বিশেষ কিছু ট্যাগ। এছাড়াও বর্ণবাদ, জাতিবাদ, সাম্প্রদায়িক, শারীরিক বা যৌন হেনস্তামূলক, লিঙ্গ বৈষম্যমূলক বিষয়বস্তু রয়েছে এমন যেকোনও কিছু রুখতে নতুন এই পদ্ধতি কার্যকর করা হবে। এমনকী শরণার্থীদেরও যাতে কোনও রকমের ঘৃণার শিকার না হতে হয় সে ব্যাপারেও ফেসবুক নিজস্ব ভূমিকা পালন করবে।”

এইসব কারণের জন্যই ফেসবুকের বাজারমূল্য এক ধাক্কায় নামল ৫৬ বিলিয়ন ডলার।

Related articles

আজ দিল্লিতে প্রধানমন্ত্রী-মুখ্যমন্ত্রী সাক্ষাতের সম্ভাবনা 

বাংলার মুখ্যমন্ত্রী হিসেবে দায়িত্বভার পর প্রথম দিল্লি সফরে শুভেন্দু অধিকারী (Suvendu Adhikari)। বৃহস্পতিবার সন্ধ্যায় রাজধানী পৌঁছেছেন বাংলার মুখ্যমন্ত্রী।...

বন্দুকবাজের গুলিতে নিহত পুলওয়ামা হামলার মাস্টারমাইন্ড

পুলওয়ামা হামলার নেপথ্যে অন্যতম মূল মাথা কুখ্যাত জঙ্গি হামজা বুরহানকে গুলি করে মারল অজ্ঞাতপরিচয় বন্দুকবাজরা। বৃহস্পতিবার পাক অধিকৃত...

চন্দ্রনাথ খুনে চরম নাটকীয় পরিস্থিতি! ছাড়া পেলেন অভিযুক্ত রাজ সিং, কিন্তু কেন?

চন্দ্রনাথ রথ হত্যাকাণ্ডে চরম নাটকীয় পরিস্থিতি! নামের সামান্য ভুলে এক সম্পূর্ণ নির্দোষ যুবককে এতদিন জেল খাটতে হল। অবশেষে...

প্রশাসনে বড় রদবদল! বিধাননগর ও আসানসোলে নতুন পুর কমিশনার

রাজ্য প্রশাসনে বড়সড় রদবদল করল নবান্ন। বিধাননগর এবং আসানসোল পুরসভার শীর্ষ পদে আনা হল নতুন কমিশনারদের। একই সঙ্গে...