Tuesday, March 17, 2026

ভারতের পর এবার ভুটানের দিকে নজর চিনের

Date:

Share post:

ভারতের সঙ্গে সংঘর্ষের আবহে ভুটানের দিকে নজর দিয়েছে বেজিং। ভুটানের সকতেং অভয়ারণ্যকে নিজের বলে দাবি করতে শুরু করেছে চিন।

পরিবেশ নিয়ে ৫৮ তম আন্তর্জাতিক সম্মেলনে সংশ্লিষ্ট এলাকাকে নিজের বলে দাবি করেছে জিংপিং সরকার। তবে ওই সম্মেলনে ভুটানের তরফের সরাসরি কেউ উপস্থিত ছিলেন না। ভারতের তরফে আইএএস অর্পণা সুব্রমনি ভুটানের হয়ে বার্তা দেন।

বেজিং এর বক্তব্য সকতেং অভয়ারণ্য বিতর্কিত এলাকা। ওই অঞ্চল ভুটানের সম্পূর্ণ দখল নেই। এরপরই কড়া বার্তা দেয় থিম্পু। তারা স্পষ্ট জানিয়ে দিয়েছে, সকতেং অভয়ারণ্য ভুটানের অবিচ্ছেদ্য অংশ। এতে ভুটানের সম্পূর্ণ সার্বভৌমত্ব রয়েছে।

প্রসঙ্গত, সকতেং অভয়ারণ্য আন্তর্জাতিক ফান্ডিং আসার কথা। ওই সম্মেলনে কাউন্সিলের সিংহভাগ সদস্য সংশ্লিষ্ট অঞ্চলে বিশ্ব ব্যাঙ্কের অনুদানের পক্ষে সমর্থন করে। কূটনৈতিক বিশেষজ্ঞদের মতে, এই অনুদানের কথা শুনেই সুযোগকে কাজে লাগাতে চাইছে বেজিং।

spot_img

Related articles

‘বিনা কারণে’ শীর্ষ আধিকারিক বদল: স্বেচ্ছাচারী সিদ্ধান্ত থেকে বিরত থাকতে জ্ঞানেশকে চিঠি মমতার

দিল্লিতে সাংবাদিক বৈঠক করে নির্বাচন ঘোষণার কয়েক ঘন্টার মধ্যে রাজ্যের শীর্ষ আধিকারিক বদল জ্ঞানেশ কুমারের নেতৃত্বাধীন নির্বাচন কমিশনের।...

বকেয়া ডিএ মেটাতে সরকারি নির্দেশ, দু’দফায় মিলবে প্রাপ্য অর্থ

মুখ্যমন্ত্রীর ঘোষণার এক দিনের মধ্যেই বকেয়া মহার্ঘভাতা (ডিএ) মেটানো সংক্রান্ত সরকারি নির্দেশিকা প্রকাশ করল রাজ্য সরকার। সেখানে জানানো...

নির্বাচনী আচরণবিধির জের, থমকাল কলকাতা বিশ্ববিদ্যালয়ে শিক্ষক নিয়োগ

বিধানসভা নির্বাচনের নির্ঘণ্ট ঘোষণার সঙ্গে সঙ্গেই জারি হয়েছে নির্বাচনী আদর্শ আচরণবিধি। তার জেরেই আপাতত থমকে গেল কলকাতা বিশ্ববিদ্যালয়ে...

জরুরি কারণ ছাড়া ছুটি নয়! ভোটের আগে পুলিশে ছুটিতে কড়াকড়ি 

আসন্ন বিধানসভা নির্বাচন ২০২৬-এর প্রেক্ষিতে রাজ্য পুলিশের ক্ষেত্রে ছুটি মঞ্জুরির উপর জারি হল কড়া বিধিনিষেধ। নির্বাচন প্রক্রিয়া সম্পূর্ণ...