Tuesday, March 10, 2026

মুখ্যমন্ত্রী মর্নিংওয়াকের অনুমতি দেওয়ায় ৩ মাস পর খুলে যাচ্ছে রবীন্দ্র সরোবর লেক

Date:

Share post:

আনলক ফেজ-ওয়ানের পর আগামীকাল পয়লা জুলাই থেকে শুরু হচ্ছে ফেজ-টু। করোনা আবহতে ইতিমধ্যেই ধীরে ধীরে স্বাভাবিক জনজীবনে ফিরছে মানুষ। এবার ফেজ-টু’তে কিছু বিষয়ে শিথিলতা আনছে রাজ্য সরকার।

আজ, মঙ্গলবার বিকেলে নবান্নে সাংবাদিক বৈঠক করে মর্নিংওয়াকের অনুমতি দেওয়ার কথা ঘোষণা করেছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। তিনি জানান, এমন অনেক মানুষ আছেন, যাঁদের নিজেদের ফিট রাখতে মর্নিংওয়াকের প্রয়োজন আছে। আর মুখ্যমন্ত্রীর এদিনের এই ঘোষণার পরই কলকাতা পুরসভার পক্ষ থেকে সবুজে ভরা দক্ষিণ কলকাতার রবীন্দ্র সরোবর লেক খুলে দেওয়ার সিদ্ধান্ত নেওয়া হয়। জানা যাচ্ছে, আগামীকাল ভোরেই খুলে দেওয়া হবে লেকের সমস্ত গেট।

এখন থেকে প্রতিদিন ভোর সাড়ে পাঁচটা থেকে সাড়ে আটটা পর্যন্ত খোলা থাকবে রবীন্দ্র সরোবর লেক। ওই সময়ের মধ্যে মর্নিংওয়াক করতে পারবেন মানুষজন। তারপরই অবশ্য গেট বন্ধ করে দেওয়া হবে। একইসঙ্গে জানানো হয়েছে, যাঁরা হাঁটতে আসবেন তাঁদের সম্পূর্ণ স্বাস্থ্যবিধি মেনেই লেকে আসতে হবে মাস্ক পড়ে। একসঙ্গে দলবেঁধে হাঁটা যাবে না। বজায় রাখতে হবে সামাজিক দূরত্ব বিধি। লেকে বসে অযথা আড্ডা দেওয়ার উপরও নিষেধাজ্ঞা বলবৎ থাকছে।

spot_img

Related articles

ভোটার তালিকায় জালিয়াতি করেছেন জ্ঞানেশ কুমার! নির্বাচন কমিশনারের বিরুদ্ধে ইমপিচমেন্টের পথে তৃণমূল

অগণতান্ত্রিক ও স্বেচ্ছাচারীভাবে সাধারণ মানুষের ভোটাধিকার কেড়ে নেওয়ার অভিযোগ তুলে নির্বাচন কমিশনার জ্ঞানেশ কুমারের বিরুদ্ধে ইমপিচমেন্ট প্রস্তাব আনার...

‘ভ্যানিশ কুমার’: ধর্মতলার মঞ্চ থেকে নির্বাচন কমিশনারকে বিঁধলেন তন্ময়

ধর্মতলায় তৃণমূলের ধর্নামঞ্চ থেকে নির্বাচন কমিশনার জ্ঞানেশ কুমারকে তীব্র আক্রমণ করলেন দলের মুখপাত্র তন্ময় ঘোষ। তিনি অভিযোগ করেন,...

সাঁতরাগাছিতে ভয়াবহ পথ দুর্ঘটনার কবলে শ্রীজাত, পুলিশকে কড়া ব্যবস্থার নির্দেশ মুখ্যমন্ত্রীর

অল্পের জন্য এক ভয়াবহ দুর্ঘটনার হাত থেকে রক্ষা পেলেন জনপ্রিয় কবি ও পরিচালক শ্রীজাত বন্দ্যোপাধ্যায় (Srijato Banerjee)। মঙ্গলবার...

রাজনৈতিক উদ্দেশ্যে রাজ্যপাল বদল, সৌজন্য সাক্ষাৎ শেষে বিস্ফোরক অভিযোগ মমতার

বাংলার বিধানসভা নির্বাচনের আগে আচমকা রাজ্যপাল বদলে তোলপাড় রাজ্য রাজনীতি। মঙ্গলবার ধর্মতলার মঞ্চ থেকে সাময়িক ধর্না প্রত্যাহারের পর...