Monday, May 11, 2026

নিউটাউনের এলাহি ফ্ল্যাটে দিলীপ, দিন পেরোতে না পেরোতেই নোটিশ ফ্ল্যাটের মালিককে

Date:

Share post:

বলা ভাল বারো ঘর এক উঠোন। বিজেপি রাজ্য সভাপতি নিউটাউনের যে বিশাল ফ্ল্যাটে উঠে গিয়েছেন, এখন সেই ফ্ল্যাটকে এই নামের ট্যাগ দিয়েছে রাজনৈতিক মহল। তবে শুভ যাত্রার ২৪ ঘন্টা পেরতে না পেরতেই সেই ফ্ল্যাটের মালিককে নোটিশ ধরাল নিউটাউন-কলকাতা উন্নয়ন পর্ষদ। নির্দেশ, বাড়ির কাগজপত্র, দলিল, নকশাসহ কাল, বৃহস্পতিবার অফিসারের সঙ্গে দেখা করতে হবে। হঠাৎ কেন নোটিশ? বিজেপি বলছে এতদিন ফ্ল্যাট রয়েছে, কোনও সমস্যা হয়নি, এখন কেন হলো? রাজনৈতিক প্রতিহিংসা কোন পর্যায়ে পৌঁছেছে দেখুন। পাল্টা তৃণমূল কংগ্রেস বলেছে, এখানে প্রতিহিংসার কী হলো? এটা কো-ইন্সিডেন্ট হতেই পারে। ফ্ল্যাটের মালিকের কাগজপত্র নিশ্চিত আছে। তিনি দেখাতে পারলেই তো সমস্যা মিটে যাবে।

কিন্তু কে এই ফ্ল্যাটের মালিক? বিজেপি রাজ্য সভাপতি যে ফ্ল্যাটে গিয়েছেন তিনি শহরের এক নামকরা নার্সিংহোমের মালিকও। আগে তিনি নিজে থাকতেন। এখন ছেড়ে দিয়েছেন দিলীপকে। ১২টি ঘর, কনফারেন্স হল, তিনটি রান্নাঘর, বারান্দা নিয়ে এলাহি ব্যাপার। সেই নার্সিংহোমের মালিকের সৌজন্যে দিলীপ থাকবেন বিনা ভাড়ায়। দিলীপের বাসা বদল হলো বেশ কয়েকবার। প্রথমে বেলেঘাটা থেকে নিউটাউন। তারপর সল্টলেক থেকে ফের নিউটাউন। এবার নিউটাউনের জ্যোতিভিম এলাকার এই আবাসনের ৬তলায়। দিলীপ বলছেন, জায়গার অভাব হচ্ছিল। ১৮জন নিরাপত্তারক্ষীর থাকার সমস্যা হচ্ছিল। সেই সঙ্গে বাড়ির বিদ্যুতের মিটার কমার্সিয়াল হওয়ায় বিলও লম্বা-চওড়া হচ্ছিল। কিন্তু রাজনৈতিকমহলের প্রশ্ন, একজন ব্যবসায়ী কেন বিনা ভাড়ায় রাজ্য বিজেপি সভাপতিকে থাকতে দিলেন? এ নিয়ে নানা ব্যাখ্যা এবং অনুসন্ধান চলছে। দিলীপ অবশ্য এসব সমালোচনা ফুৎকারে উড়িয়ে বলেছেন, যে যা ভাবছে, বলছে বলুক। পারলে কিছু করে দেখাক।

Related articles

চন্দ্রনাথ খুনে উত্তরপ্রদেশ-বিহার থেকে গ্রেফতার ৩! পুলিশের হাতে চাঞ্চল্যকর তথ্য

চন্দ্রনাথ খুনে উত্তরপ্রদেশ এবং বিহার থেকে গ্রেফতার ৩ দুষ্কৃতী। তিন জনের মধ্যেই রয়েছে শার্প শ্যুটারও। এই ঘটনায় শুভেন্দু-সহ...

নবান্নের আগে দলীয় কার্যালয়: সোমবার সকাল থেকেই কর্মব্যস্ত রাজ্যের নতুন মুখ্যমন্ত্রী

শপথ গ্রহণ হয়েছে শনিবার। তবে গুরুত্বপূর্ণ সরকারি কাজ সোমবার থেকেই শুরু করতে চলেছে মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী (Suvendu Adhikary)।...

পুলিশের সামনে আগুন ১০ দোকানে! ডবল ইঞ্জিন দুর্ভোগ তুলে ধরে সরব অভিষেক

রাজ্যে ভোট পরবর্তী হিংসা রুখতে মোতায়েন কেন্দ্রীয় বাহিনী (Central Force)। সদ্য ক্ষমতায় আসা বাংলার বিজেপি সরকার দাবি করছে...

আবারও বিজেপির আগুন-সন্ত্রাস! খেজুরিতে পরপর পুড়ে ছাই দোকান 

বিধানসভা নির্বাচনের ফল প্রকাশের পর থেকে রাজ্যের বিভিন্ন প্রান্তের মতো খেজুরিতেও রাজনৈতিক হিংসার ছবিটা ক্রমেই স্পষ্ট হচ্ছে। গত...