Wednesday, March 11, 2026

টিকটকের বিকল্প অ্যাপ তৈরি করে চমকে দিলেন মেদিনীপুরের ছাত্র

Date:

Share post:

টিকটক-সহ মোট ৫৯টি চিনা অ্যাপসের উপর নিষেধাজ্ঞা জারি করেছে মোদি সরকার। আর মঙ্গলবারই টিকটকের মতো অ্যাপ- ‘ইনোসেন্স’ লঞ্চ করে তাক লাগিয়ে দিলেন মেদিনীপুরের ১৭ বছরের ছাত্র প্রিয়াংশু সিং। তার দাবি, এই অ্যাপ টিকটকের (TikTok) তুলনায় অনেক বেশি নিরাপদ ও ভরসাযোগ্য।কলকাতায় বসে সাংসদ দিলীপ ঘোষ প্রিয়াংশুর তৈরি ওই অ্যাপের উদ্বোধন করেন।

মেদিনীপুরের এক বেসরকারী স্কুলের দ্বাদশ শ্রেনীর ছাত্র প্রিয়াংশু। বাবা-মায়ের একমাত্র সন্তান বলেছেন, লকডাউনের সময় ঘরে বসে থাকা অবস্থাতেই কিছু একটা করার ভাবনা ঢোকে তার মাথায়। ঘরে বসে সময় নষ্ট না করে দেশের জন্য কিছু একটা করার ভাবনা চলছিল তাই তখন থেকেই। ইন্টারনেট ঘেঁটে নানানরকম চর্চা করার পর প্রিয়াংশু নিজে নতুন ওই অ্যাপস তৈরি করেন। এখন গুগল ইঞ্জিনে সার্চ করলেই পাওয়া যাবে এই অ্যাপটি। পাওয়া যাচ্ছে ইনোসেন্সের ফেসবুক ও ইনস্টাগ্রাম পেজেও। খুব শীঘ্রই মোবাইলের প্লে-স্টোরেও তা পাওয়া যাবে বলে জানা গিয়েছে।

spot_img

Related articles

সুপ্রিম কোর্টে ‘বাঙালি আড্ডা’! মেনকাকে ‘উপদেশ’ বিচারপতি বাগচির

দেশের শীর্ষ আদালতে রাজ্যের এসআইআর মামলায় একাধিকবার নির্বাচন কমিশনের লজিক্যাল ডিসক্রিপেন্সির ভুল ধরেছিলেন বিচারপতি জয়মাল্য বাগচি (Justice Joymalya...

ইরান-আমেরিকা যুদ্ধের প্রভাব এবার বিমান ভাড়ায়! টিকিটের দাম বৃদ্ধি এয়ার ইন্ডিয়ার 

মধ্যপ্রাচ্যের যুদ্ধ থামার কোনও লক্ষণ নেই। বন্ধ হরমুজ। বিশ্বজুড়ে জ্বালানি ঘাটতির আশঙ্কা বাড়ছে। গত সপ্তাহে ইরান বনাম ইজরায়েল...

ফিনল্যান্ডের প্রেসিডেন্ট এবার রণবীর সিংয়ের ‘ধুরন্ধর’ অনুরাগী 

রণবীর সিংয়ের ‘ধুরন্ধর’ ফ্যান হয়ে গেলেন এবার খোদ ফিনল্যান্ডের প্রেসিডেন্ট আলেকজ়ান্ডার স্টাব। কিছুদিন আগেই ভারত সফরে এসে তিনি...

অ্যাক্রোপলিস মল-এ নারী দিবস উদযাপন

আন্তর্জাতিক নারী দিবস উপলক্ষে অ্যাক্রোপলিস মল দুই দিনব্যাপী একটি বিশেষ অনুষ্ঠানের আয়োজন করে। নারীদের স্বাস্থ্য সচেতনতা ও আত্মসুরক্ষার...