Friday, May 22, 2026

বিয়ের পরের সকালেই মায়ের দর্শনে কালীঘাট মন্দিরে হাজির নবদম্পতি

Date:

Share post:

পূর্ব ঘোষণা অনুযায়ী, তিন মাসেরও বেশি সময় পর আজ, বুধবার সকাল থেকেই নিয়ম-বিধি মেনে খুলে গেল ঐতিহ্যবাহী কালীঘাট মন্দির। করোনা আবহের মধ্যেই মায়ের দর্শনের জন্য ভোর থেকে কালীঘাট মন্দির চত্বরে ভিড় জমিয়েছেন ভক্ত ও পুণ্যার্থীরা।

তবে সমস্ত সামাজিক দূরত্ব বিধি , স্বাস্থ্যবিধি এবং সরকারি নির্দেশিকা মেনেই দর্শনার্থীদের মায়ের মন্দিরে প্রবেশ করতে হচ্ছে। একসঙ্গে সর্বাধিক ১০ জনের বেশি দর্শনার্থী মায়ের মন্দিরে প্রবেশ করতে পারবেন না। একইসঙ্গে মন্দিরে প্রবেশ করার আগে সবাইকে জীবাণুমুক্ত হয়েই মায়ের দর্শনে যেতে হচ্ছে।

এদিকে মন্দির খুলতেই অনেকের মতোই মা’কে দর্শন করতে আসেন ফুলবাগানের নবদম্পতি। বিয়ের পরের সকালেই নবদম্পতি চলে আসেন কালীঘাটে মা’কে দর্শন করতে। যদিও মন্দির কর্তৃপক্ষ তরফে নির্দেশ, মন্দিরে প্রবেশ করতে হলে কোনও ফুলের ডালা নিয়ে প্রবেশ করা যাবে না। তাতে কোনও অসুবিধা নেই নবদম্পতির। বিয়ের পর তাঁরা মা’কে দূর থেকে দর্শন করেই আশীর্বাদ নিয়ে নতুন জীবন শুরু করতে চায়।

Related articles

বঙ্গভবনে ৪০ সেকেন্ডের সাক্ষাৎ শুভেন্দু-ঋতব্রতর, কী কথা হল!

বঙ্গভবনে হঠাৎ দেখা মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর (CM Suvendu Adhikari) ও উলুবেড়িয়া পূর্বের তৃণমূল বিধায়ক (TMC MLA) ঋতব্রত বন্দ্যোপাধ্যায়ের...

‘সবার জন্য রেশন’ নীতিতে ইতি! ‘স্বচ্ছল ‘উপভোক্তাদের কার্ড ফেরত দেওয়ার আবেদন খাদ্যমন্ত্রীর

তৃণমূল জমানার 'সবার জন্য রেশন' নীতিতে কার্যত ইতি টানার ইঙ্গিত দিল নতুন বিজেপি সরকার। আর্থিকভাবে 'স্বচ্ছল 'উপভোক্তাদের স্বেচ্ছায়...

রাজ্যের পড়ুয়াদের পিঠের বোঝা কমবে? চালু কেন্দ্রের ‘স্কুল ব্যাগ পলিসি ২০২০’

স্কুল পড়ুয়াদের ভারী ব্যাগের বোঝা কমাতে কেন্দ্রের 'স্কুল ব্যাগ পলিসি ২০২০' (School Bag Policy 2020) কার্যকর করার নির্দেশ...

মিড-ডে মিলে তেল, গ্যাস কমানোর ফতোয়া: যুদ্ধ-সংকটে প্রথম কোপ শিশুদের উপর!

জ্বালানি গ্যাসের পরে এবার গোটা দেশ যে ভোজ্য তেলের সংকটের মধ্যেও পড়েছে তা লুকানোর আপ্রাণ চেষ্টা কেন্দ্রের মোদি...