Saturday, May 2, 2026

এবার আমেরিকার বাতিলের খাতায় চিনা সংস্থা

Date:

Share post:

দুই চিনা কোম্পানিকে বিনিয়োগকারীর তালিকা থেকে বাদ দিল আমেরিকা। মার্কিন ফেডারাল কমিউনিকেশনস কমিশন বা এফসিসি এই সিদ্ধান্ত নিয়েছে। দেশের সুরক্ষার জন্য এই সিদ্ধান্ত নিয়েছে এফসিসি। হুয়ায়েই ও জেটিই নামের দুটি কোম্পানিকে তাদের ইউনিভার্সাল সার্ভিস ফান্ডের অধীনে প্রজেক্টের জন্য থাকা বিনিয়োগকারীদের তালিকা থেকে বাদ দেওয়া হয়েছে।

এফসিসি জানিয়েছে, তাদের ধারণা এই দুই কোম্পানির সঙ্গে চিনের মিলিটারি ও গোয়েন্দা সংস্থার যোগ রয়েছে। মার্কিন মুলুকের যোগাযোগ ও প্রযুক্তির দিকে নজর রাখে এই ফেডারাল কমিউনিকেশনস কমিশন। ওই দুই কোম্পানির মাধ্যমে দেশের সুরক্ষা প্রশ্নের মুখে পড়তে পারে।

মঙ্গলবার একটি বিবৃতি জারি করেছে এফসিসি। উল্লেখ করা হয়েছে, আমেরিকার যোগাযোগ ব্যবস্থার ক্ষেত্রে হুয়ায়েই ও জেটিই- র সঙ্গে সম্পর্ক রাখা ঝুঁকিপূর্ণ। আমেরিকার ৫জি পরিষেবার ক্ষেত্রে এই দুই কোম্পানির দ্বারা ক্ষতি হতে পারে।
এফসিসির-র তহবিলের প্রায় ৬২,৬৭৬ কোটি টাকা বিনিয়োগ করেছে ওই দুই সংস্থা। সংশ্লিষ্ট সংস্থাগুলির থেকে কোনও পরিষেবা কেনা, উন্নত করা বা অন্য কোনও ধরনের সুবিধা নেওয়া হবে না।”

এফসিসি চেয়ারম্যান অজিত পাই জানিয়েছেন, “যথেষ্ট তথ্য প্রমাণের উপর ভিত্তি করে আমেরিকার গোয়েন্দা সংস্থা, মার্কিন কংগ্রেস, অন্য সহযোগী দেশ এবং অন্যান্য দেশের কমিউনিকেশন সার্ভিস প্রোভাইডারদের সঙ্গে আলোচনা করেই এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে। চিনকে জানিয়েছি, ফেডারাল কমিউমিকেশন কমিশন আমেরিকার সুরক্ষা ও যোগাযোগের মাধ্যমের অপব্যবহার করার সুযোগ চিনের কমিউনিস্ট পার্টিকে দেবে না।”

Related articles

অসহায় শিশুর পাশে পুলিশ, বি নেগেটিভ রক্ত দিয়ে নজির রাজগঞ্জের আইসির

উর্দিধারী পুলিশের কঠোর আবরণের আড়ালে যে এক সংবেদনশীল মন লুকিয়ে থাকে, তার প্রমাণ মিলল শুক্রবার। থ্যালাসেমিয়ায় আক্রান্ত তিন...

৯ ঘণ্টা পর সিজিও-র বাইরে সুজিত: ‘তদন্তে সহযোগিতা করব, তবে যেন হেনস্থা না হয়’ 

পুর নিয়োগ দুর্নীতি মামলার তদন্তে শুক্রবার ইডি-র ম্যারাথন জিজ্ঞাসাবাদের মুখোমুখি হলেন রাজ্যের দমকলমন্ত্রী সুজিত বসু। তবে সংবাদমাধ্যমের মুখোমুখি...

কেন ভোট গণনায় শুধু কেন্দ্রীয় সরকারি কর্মীরা? প্রশ্ন তুলে এবার শীর্ষ আদালতে তৃণমূল, শনিতেই শুনানি

কেন ভোট গণনায় শুধু কেন্দ্রীয় সরকারি কর্মীরা? প্রশ্ন তুলে কলকাতা হাই কোর্টের (Calcutta High Court) পরে এবার সুপ্রিম...

CEO মিথ্যে বলেছেন! স্ট্রং রুম নিয়ে DEO-র বক্তব্য তুলে কটাক্ষ তৃণমূলের

নির্বাচন কমিশনের ওয়েব কাস্টিংয়ে স্পষ্ট ধরা পড়েছে পোস্টাল ব্যালটে কারচুপি। তা নিয়ে পরবর্তীতে স্বচ্ছতার দাবিও করেছেন খোদ স্ট্রং...